রাস্তা পার হওয়ার আগেই সব শেষ! আর বাড়ি ফেরা হল না! মর্মান্তিক পরিণতি টোটোচালকের
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
প্রতিদিনের মত রোজগারের জন্য এদিন তিনি টোটো নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সকাল ৯টা নাগাদ কেন্দপুকুর মুড়ি মিল এলাকায় রাস্তার ধারে টোটো রেখে তিনি পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় পাকুয়াহাটের দিক থেকে প্রচন্ড গতিতে আসা এক বেসরকারি বাস প্রথমে তাকে সজোরে ধাক্কা মারে। পরে তার উপর দিয়ে বাসের চাকা চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
মালদহ, জিএম মোমিন: রোজগারের তাগিদে সাতসকালে টোটো নিয়ে বেরিয়ে মর্মান্তিক পরিণতি টোটো চালকের। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক টোটো চালকের। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরে। বেসরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক টোটো চালকের। ঘটনার প্রতিবাদে মৃতদেহ আটকে তুমুল বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। শনিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার কেন্দপুকুর মুড়ি মিল সংলগ্ন মালদা-নালাগোলা রাজ্য সড়কে। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত টোটো চালকের নাম সন্তোষ রায় (৪৫)। বাড়ি হবিবপুরের বৈদ্যপুর অঞ্চলের মাহিভিটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত রোজগারের জন্য এ দিন তিনি টোটো নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সকাল ৯টা নাগাদ কেন্দপুকুর মুড়ি মিল এলাকায় রাস্তার ধারে টোটো রেখে তিনি পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন।
ওই সময় পাকুয়াহাটের দিক থেকে প্রচণ্ড গতিতে আসা এক বেসরকারি বাস প্রথমে তাকে সজোরে ধাক্কা মারে। পরে তার উপর দিয়ে বাসের চাকা চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা বাধা দেয়। প্রায় এক ঘন্টার মত মৃতদেহ আটকে রেখে বেপরোয়া গতিতে বাস চলাচলের প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যদিও শেষমেশ পুলিশ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিকে এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 16, 2025 8:20 PM IST









