advertisement

Madhyamik Exam Admit Card: সঙ্গে বাবা, কিন্তু অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী, তারপর যা হল

Last Updated:

Madhyamik Exam Admit Card: চন্ডীপুরে অন্যের অ্যাডমিট নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী, বাতিল হল পরীক্ষা

চৌখালী হাইস্কুল
চৌখালী হাইস্কুল
তমলুক: এবারের মাধ্যমিকে প্রথম দিনের পরীক্ষা প্রায় নির্বিঘ্নে মিটল পূর্ব মেদিনীপুর জেলায়। প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা। পূর্ব মেদিনীপুর জেলায় এ বছর প্রায় ৬৭ হাজার ৪৮১ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা দু-একটা ছোটখাটো ঘটনা ছাড়াই নির্বিঘ্নে মিটেছে। তবে সব থেকে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার অন্তর্গত চৌখালী হাইস্কুলে।
এবছর পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১১৫ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। চৌখালী হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে। এই পরীক্ষা কেন্দ্রে এদিন এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়। কারণ হিসাবে উঠে আসে চাঞ্চল্যকর অভিযোগ। জেলা মাধ্যমিক কনভেনর জানিয়েছেন, “ওই মাধ্যমিক পরীক্ষার্থী অন্যের অ্যাডমিট নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল। পরীক্ষার্থী তাঁর বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্র এসেছিল। ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।”
advertisement
advertisement
এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় ছয় জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে বিষয় তালিকায় ভুল এসেছে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ফার্স্ট ল্যাঙ্গোয়েজ এর পরীক্ষা ছিল। জেলার প্রতিটি পরীক্ষার্থীর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। সেখানে ওই ছয়জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ছাপা হয়েছিল ফার্স্ট ল্যাঙ্গোয়েজ হিসেবে ইংরেজি। এ বিষয়ে কনভেনার জানান, “বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ওই ছয় জনকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে।” অন্যদিকে শহীদ মাতঙ্গিনী ব্লকের রামচন্দ্রপুর স্কুলে এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে পড়ে। তার পরীক্ষার আয়োজন করা হয় হাসপাতালে।
advertisement
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার সব রকম ব্যবস্থা করেছে। পরীক্ষার দিন গুলিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে, পরীক্ষা শুরুর সময় ও পরীক্ষার শেষের সময় রাস্তায় করা ট্রফিক ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam Admit Card: সঙ্গে বাবা, কিন্তু অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী, তারপর যা হল
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement