advertisement

Malda News: তাইকোন্ড প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য মালদহের তিন কিশোরের, জাতীয় স্তরে খেলার সুযোগ

Last Updated:

Malda News: দুর্গাপুরে অনুষ্ঠিত ৩৫ তম রাজ্য তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রায় ৫০০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়ে স্বর্ণপদক জয় মালদহের তিন কিশোরের। সেই সঙ্গে জাতীয় স্তরে তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ হয়েছে এই তিনজনের।

+
রাজ্য

রাজ্য স্তরের তাইকোন্ড প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় মালদহের তিন কিশোরের

মালদহ: তাইকোন্ড প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক মালদহের ঝুলিতে। প্রায় ৫০০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়ে নজর কাড়ল মালদহের তিন কিশোর। রাজ্যে স্তরের তাইকোন্ড প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক জয় লাভের পর জাতীয় স্তরের তাইকোন্ড প্রতিযোগিতায় সুযোগ হল মালদহের তিন‌ কিশোরের।
উল্লেখ্য চলতি মাসের ১৩ই জুলাই থেকে ১৫ই জুলাই পর্যন্ত দুর্গাপুরে অনুষ্ঠিত হয় ৩৫তম রাজ্য তাইকোন্ড প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচশোর অধিক প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়। একই রকম ভাবে মালদহ জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন তাইকোন্ড প্রতিযোগিতায়। আর সেখানেই অংশ নিয়ে মালদহের তিনজন প্রথম হয়ে সোনা জয় করে এবং একজন চতুর্থ হয়ে ব্রোঞ্জ পদক জেতে।
advertisement
এই তাইকোন্ড প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশ নিয়ে মালদহের অভীক সাহা, আদ্রিকা সেন এবং তিশা মন্ডল প্রথম হন। প্রথম হয়ে তিনজনই জাতীয় স্তরে নির্বাচিত হয়েছে। আগামীতে জাতীয় স্তরে তাইকোন্ড প্রতিযোগিতায় খেলবেন এই তিনজন খেলোয়াড়। তাইকোন্ড মার্শাল আর্ট প্রশিক্ষক আশিষ রায় জানান,”পরিশ্রমের ফল তারা পেয়েছে। তাদের এই সাফল্য দেখে খুব ভাল লাগছে। আগামীতে রাজ্যের হয়ে জাতীয় স্তরেও তারা যেন স্বর্ণপদক জয় করুক এটাই আশা করছি।”
advertisement
advertisement
বিভিন্ন খেলার ক্ষেত্রে মালদহ জেলার ঝুলিতে একাধিক স্বর্ণপদকের পর এবার তাইকোন্ড প্রতিযোগিতায় জেলার তিন কিশোরের এমন সাফল্য নজর কেড়েছে সকলের। তাদের এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে জেলার ক্রীড়া মহলে।
জিএম মোমিন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: তাইকোন্ড প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য মালদহের তিন কিশোরের, জাতীয় স্তরে খেলার সুযোগ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement