বাড়ির কারও কথা শোনেনি ছেলে! নদীতে স্নান করতে গিয়ে কিশোরের চরম পরিণতি!
- Reported by:Annanya Dey
- Published by:Suman Majumder
Last Updated:
North Bengal news: তোর্ষা নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া ভুটান সীমান্তের জয়গাঁতে। বাড়িক লোকের বারণ সত্ত্বেও সেই কিশোর নদীতে স্নান করতে যায়। এর পরই ঘটে যায় বিপদ।
আলিপুরদুয়ার: তোর্ষা নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া ভুটান সীমান্তের জয়গাঁতে।
জানা যায়, ১৪ বছর বয়সী ঋষি বিশ্বকর্মা নামের ওই কিশোরের মৃত্যু হয়েছে। ত্রিবেণি টোল এলাকার বাসিন্দা ছিল ওই কিশোর। জয়গাঁ ত্রিবেণী টোল এলাকার বাসিন্দা ঋষি তিনদিন আগে তার পিসির বাড়ি জয়গাঁ চড়ি লাইন গিয়েছিল।
আরও পড়ুন- ভয়ঙ্কর কাণ্ড! জলের মধ্যে ওটা কী ভাসছে! কাছে যেতেই যা ঘটল…! এলাকায় চাঞ্চল্য
সেখান থেকে তোর্ষা নদী সামনে থাকায় সে স্নান করতে নদীতে চলে যায়। সারা বছর তোর্ষা নদীতে জল থাকে। বৃষ্টি হলে বেড়ে যায় জল। এলাকায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এখন নদীর সামনে গেলে দেখা যায় ফুঁসছে তোর্ষা।
advertisement
advertisement
আরও পড়ুন- গরমে একেবারে কম টাকায় পাহাড়ে পাড়ি,ঘুরে আসুন মেঘেদের দেশে!বেড়ানোর খুঁটিনাটি জানুন
কোন বারণ না শুনে ঋষি চলে যায় নদীতে স্নান করতে। দীর্ঘক্ষন না ফেরায় নদীতে নামেন স্থানীয়রা। এর পর খবর দেওয়া হয় জয়গাঁ থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে ডুবুরি নামলে উদ্ধার হয় কিশোরের দেহ। তার দেহ পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jun 08, 2024 5:51 PM IST








