advertisement

Alipurduar News: শুঁড়ে জড়িয়ে দূরে ছুঁড়ে দিল! বুনো হাতির আক্রমণে আশঙ্কাজনক চা শ্রমিক

Last Updated:

কালচিনি ব্লকের ভার্নাবাড়ি চা বাগানের শ্রমিক পাতরুস খড়িয়া এদিন সকালে বাগানে কাজ করতে গিয়েছিলেন। তখনই আক্রমণ করে হাতিটি

হাতির আক্রমণ
হাতির আক্রমণ
আলিপুরদুয়ার: বাগানে কাজ করতে গিয়ে ফের হাতির হানায় গুরুতর জখম হলেন এক চা শ্রমিক। কালচিনির ঘটনা। উত্তরবঙ্গে হাতির হানা ক্রমশই আতঙ্ক ছড়াচ্ছে।
কালচিনি ব্লকের ভার্নাবাড়ি চা বাগানের শ্রমিক পাতরুস খড়িয়া এদিন সকালে বাগানে কাজ করতে গিয়েছিলেন। সকালে কাজ শুরু হয়েছিল জোরকদমে। হঠাৎই ওই সময় বাগান সংলগ্ন জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে চা বাগানে প্রবেশ করে। সেই হাতিটি আক্রমণ করে বসে। আর তাতেই মারাত্মকভাবে জখম হন পাতরুস খড়িয়া। বাগানের অন্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে প্রথমে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে ওই শ্রমিককে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই তিনি চিকিৎসাধীন। এই বিষয়ে জখম শ্রমিক পাতরুস খড়িয়ার এক আত্মীয় জানান, আগে রাতে হাতি আসত। কিন্তু এখন সকালেই চলে আসছে। পাতরুসকে যেভাবে আহত করেছে দেখে ভয় লাগছে। ও এখন মৃত‍্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই শ্রমিককে হাতিটি শুঁড় দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়। তাঁর ঘাঁড়, হাতে আঘাত লেগেছে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: শুঁড়ে জড়িয়ে দূরে ছুঁড়ে দিল! বুনো হাতির আক্রমণে আশঙ্কাজনক চা শ্রমিক
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement