advertisement

দুই ট্রেকারের রেষারেষিতে মর্মান্তিক পরিণতি! বেপরোয়া গতি কাড়ল প্রাণ, জাতীয় সড়কে হাহাকার

Last Updated:

প্রতিনিয়ত রাস্তায় গাড়িগুলির বেপরোয়া প্রতিযোগিতা লেগে রয়েছে। যার ফলে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটছে। এদিনের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়।

দক্ষিণ দিনাজপুরে সাংঘাতিক পথদুর্ঘটনা, প্রাণ গেল এক কন্ডাক্টরের
দক্ষিণ দিনাজপুরে সাংঘাতিক পথদুর্ঘটনা, প্রাণ গেল এক কন্ডাক্টরের
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: দুই ট্রেকারের বেপরোয়া রেষারেষির জেরে ঘটে গেল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। প্রাণ গিয়েছে এক কন্ডাক্টরের। আহত প্রায় ১০ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বরম এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম সুবীর বসাক (৩৯)। বাড়ি কুমারগঞ্জ ব্লকের আঙিনা এলাকায়। তিনি বিগত প্রায় ১৫ বছর যাবত গাড়ির কন্ডাক্টরের কাজ করতেন।
আরও পড়ুনঃ প্রেমের জালে ফাঁসিয়ে পাচারের ছক! বাসে উঠতেই কেলেঙ্কারি, কন্ডাক্টরের বুদ্ধিতে বাজিমাত
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিনিয়ত রাস্তায় গাড়িগুলির বেপরোয়া প্রতিযোগিতা লেগে রয়েছে। যার ফলে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটছে। এদিনের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর জখম হন। এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে সাহায্য করেন। খবর দেওয়া হয় কুমারগঞ্জ থানার পুলিশকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এরপরে পুলিশ সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রেকারটিকে থানায় নিয়ে আসে এবং যান চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নেয়। গুরুতর জখম থাকা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী বরাহার হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের পরিবারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে, প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশই ছাড়া পেয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দুই ট্রেকারের রেষারেষিতে মর্মান্তিক পরিণতি! বেপরোয়া গতি কাড়ল প্রাণ, জাতীয় সড়কে হাহাকার
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement