advertisement

Siliguri News: শীতে পাহাড়ে ঘুরতে যাওয়ার মজা দ্বিগুণ! বড়দিন-নববর্ষের আবহে টানা উৎসবের পরিকল্পনা শিলিগুড়িতে, পর্যটকদের পোয়া বারো

Last Updated:

Siliguri News: বড়দিনকে কেন্দ্র করে শিলিগুড়ি এবার শুধুমাত্র উৎসব নয়, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে সাজতে চলেছে নতুন রূপে। শহরবাসীর পাশাপাশি পর্যটকদের কাছেও এই উৎসব যে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে, সে বিষয়ে আশাবাদী প্রশাসন।

+
শিলিগুড়ি

শিলিগুড়ি

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ শিলিগুড়ি শহর জুড়ে বড়দিনের আমেজ আনতে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেল। ইতিমধ্যেই শিলিগুড়ি পৌরনিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল বড়দিন উৎসবের প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে শহরের প্রশাসনিক কর্তা থেকে শুরু করে পর্যটন দফতর, ট্রাফিক বিভাগ এবং খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা একসঙ্গে বসে উৎসবকে ঘিরে পরিকল্পনার খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন। লক্ষ্য একটাই, এই বড়দিনে শিলিগুড়িকে আরও সাজানো, নিরাপদ ও উৎসবমুখর করে তোলা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, “আগামী ২২ ও ২৩ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়েই এই বছর বড়দিনের অনুষ্ঠান আরও বৃহৎ ও আকর্ষণীয়ভাবে পালন করা হবে।” তাঁর কথায়, এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং শহরের সার্বিক সাংস্কৃতিক আবহকেও তুলে ধরবে।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় স্তরে উজ্জ্বল বাংলার নাম! রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার পেলেন পিংলার শিল্পী, গর্বে বুক ভরছে জেলাবাসীর
উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোকসজ্জা। এই প্রসঙ্গে মেয়র বলেন, “২২ ডিসেম্বর একটি বিশেষ শোভাযাত্রা বের করা হবে, যা ইয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে নির্দিষ্ট রুট ধরে শেষ হবে। পাশাপাশি শহরের প্রধান প্রধান রাস্তা সারি সারি লাইট দিয়ে সাজানো হবে, যাতে বড়দিনের উৎসবের আনন্দ শহরের প্রতিটি কোণে পৌঁছে যায়।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকা দু’টি আইল্যান্ড পুনরুদ্ধার করে সেগুলির উদ্বোধনও ওই দিনই করা হবে।
advertisement
advertisement
বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত টানা উৎসবের মেজাজ ধরে রাখতে শহরজুড়ে চলবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ সাজসজ্জা ও আলোকায়ন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসবে শামিল হতে পারেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, বড়দিনকে কেন্দ্র করে শিলিগুড়ি এবার শুধুমাত্র উৎসব নয়, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে সাজতে চলেছে নতুন রূপে। শহরবাসীর পাশাপাশি পর্যটকদের কাছেও এই উৎসব যে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে, সে বিষয়ে আশাবাদী প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: শীতে পাহাড়ে ঘুরতে যাওয়ার মজা দ্বিগুণ! বড়দিন-নববর্ষের আবহে টানা উৎসবের পরিকল্পনা শিলিগুড়িতে, পর্যটকদের পোয়া বারো
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement