Siliguri News: এবার পার্সেল বুকিং আরও সহজ! গ্রাহকের দরজায় পৌঁছে যাবেন ডাক কর্মীরা
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Siliguri News: চালু হয়েছে ডোর টু ডোর পরিষেবা । পোস্ট অফিসের কর্মকর্তারা বলছেন, এখন থেকে হেল্পলাইনে ফোন করে ‘পার্সেল বুক’ করা যাবে।
শিলিগুড়ি: প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হরেক রকমের পরিষেবা চালু করেছে ডাকবিভাগ। তার মধ্যে অন্যতম পার্সেল বুকিং। শহরতলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে ডেলিভারি ভ্যানের মাধ্যমে পরিষেবা।শিলিগুড়িতে এই প্রথমবার এই পরিষেবা চালু হল। কোনও ব্যক্তি যদি পার্সেল পাঠাতে চান, তাহলে তিনি ডাকঘরে না গিয়েও এলাকার ডেলিভারি ভ্যানে পণ্যটি তুলে দিতে পারেন। এমনকী ডাক পরিষেবাকে আরও আকর্ষণীয় করতে চালু হয়েছে ‘প্যাকিং’।
এছাড়াও চালু হয়েছে ডোর টু ডোর পরিষেবা । পোস্ট অফিসের কর্মকর্তারা বলছেন, এখন থেকে হেল্পলাইনে ফোন করে ‘পার্সেল বুক’ করা যাবে। সেক্ষেত্রে গ্রাহক যে ঠিকানা দেবেন, সেখানেই এসে হাজির হবেন ডাক বিভাগের কর্মীরা। বাড়ি থেকে সংগ্রহ করবেন সেই পার্সেল। পরিষেবার জন্য দাম নেওয়া হবে সেখানেই। স্পিড পোস্ট পার্সেল এবং রেজিস্টার্ড পোস্ট পার্সেল পর্যন্ত এই পদ্ধতিতে ‘বুক’ করা যাবে।
advertisement
advertisement
ডাক বিভাগের সিকিমের পোস্টমাস্টার জেনারেল অখিলেশ কুমার পান্ডে বলেন, ‘শুধু শিলিগুড়ি বা শহরতলি নয়, রাজ্যের সর্বত্র এই পরিষেবা চালু হচ্ছে। আমাদের পার্সেল হেল্পলাইনটি হল, ৯৪৩৩১৬৫০৫০। এখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১২ ঘণ্টা সময়ের মধ্যে যে কেউ রাজ্যের যে কোনও প্রান্ত থেকে পার্সেল বুক করতে পারবেন। হেল্পলাইনে তিনি যে ঠিকানার উল্লেখ করবেন, সেখানে পৌঁছে নিকটবর্তী ডাকঘরের কর্মী পার্সেলটি সংগ্রহ করবেন। আশা করি রাজ্যের মানুষ এই নতুন পরিষেবায় উপকৃত হবেন।’
advertisement
অখিলেশ বাবুর কথায়, এটা শুধু যে সাধারণ মানুষের কাজে আসবে, তা নয়। যাঁরা বাড়িতে বসে ছোট আকারের ব্যবসা চালু করেছেন, তাঁদেরও উপকার হবে। বিশেষত মহিলা উদ্যোগপতিদের। একসঙ্গে অনেকগুলি পণ্য দূরে কোথাও পাঠাতে আর বোঁচকা নিয়ে ডাকঘরে হাজির হতে হবে না। শুধু দেশে নয়, যদি কেউ বিদেশে পার্সেল বা স্পিড পোস্ট পাঠাতে চান, তাহলেও মিলবে এই সুবিধা।\” এই পরিষেবাটি অত্যন্ত জনপ্রিয় হবে বলেই আশাবাদী ডাক বিভাগ। দফতরের কর্তাদের দাবি, চিরাচরিত পথে না হেঁটে বিকল্প পথে আয় বাড়াতে আগ্রহী ডাক বিভাগ। কমাতে চায় ‘ক্ষতি’র বহরও। বেসরকারি সংস্থাগুলির সঙ্গে টক্কর দিয়ে পার্সেল ব্যবসাকে আরও জনপ্রিয় করা এখন তাঁদের পাখির চোখ। তাই পরিষেবার বহর বাড়াতে এমন উদ্যোগ।
advertisement
—- অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2024 4:27 PM IST










