advertisement

Siliguri News: তায়কোন্ডো প্রতিযোগিতায় সোনা জয়, শিলিগুড়ির শ্রেয়ার বিরাট সাফল্য

Last Updated:

Siliguri News: শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম রাজ্য তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপার পদক জয় করে সকলকে চমকে দিয়েছে শ্রেয়া।

+
মেডেল

মেডেল হাতে শ্রেয়া 

শিলিগুড়ি: রাজ্য স্তরে তায়কোন্ডোতে সোনা জিতে শিলিগুড়ির নাম উজ্জ্বল করল শ্রেয়া বসাক। পরিবার সহ গর্বিত গোটা শিলিগুড়িবাসি। ছোটবেলা থেকেই খেলার প্রতি বিশেষ ঝোঁক রয়েছে শ্রেয়ার। স্কুল থেকেই তায়কোন্ডোতে মনোনিবেশ করেছিল সে। তার প্রতিভা, সাহসিকতা এবং দীর্ঘ দিনের কঠিন পরিশ্রম তার ঝুলিতে এনে দিয়েছে সোনার পালক। শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম রাজ্য তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপার পদক জয় করে সকলকে চমকে দিয়েছে শ্রেয়া। নিজস্ব প্যাটার্ন ও নিজস্ব স্প্যারিং বিভাগে যথাক্রমে সোনার পদক এবং রুপোর পদক জিতেছে শ্রেয়া। তার সাফল্যে খুশি পরিবারসহ সকলে।
বর্তমানে সে টেকনো ইন্ডিয়া গ্রুপের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তৃতীয় বর্ষের ছাত্রী। তবে ছোট থেকেই তার খেলাধুলোর প্রতি ভালোবাসা ছিল । সেই ভালোবাসার টানে আজ শ্রেয়া এই জায়গায়। এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে দু’বার সোনা জিতেছেন শিলিগুড়ির শ্রেয়া বসাক। এমনকি দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান তায়কোন্ডো প্রতিযোগিতায়ও সোনা জেতেন শ্রেয়া। খেলার সুযোগ এলে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না সে। এই প্রতিযোগিতায় অবশ্য নিজে যেমন খেলেছে এমনি রেফারির দায়িত্ব সামলেছে শ্রেয়া। তার তায়কোন্ডোর প্রতি অগাধ ভালোবাসা তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে তার বিশ্বাস।
advertisement
advertisement
এই প্রসঙ্গে শ্রেয়া বলেন, “তায়কোন্ডো আমার জীবনকে সম্পূর্ন করে। এই স্পোর্টস আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার পড়াশোনার পাশাপাশি আগামীদিনেও দেশের হয়ে খেলে যাবো। সোনা জেতা বা না জেতাটা বড় কথা নয়, পারফেকশনটা আমার কাছে ভীষণ জরুরি। প্রতিদিনই নতুন কিছু শিখছি আর নিজেকে ডেভলপ করছি। এরপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমার লক্ষ্য। কীভাবে আরও ভালো জায়গায় নিজেকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করছি।’ শ্রেয়া তার নিজের সাফল্যের জন্য কৃতিত্ব দেন তার কোচকে। মেয়ের সাফল্যের সবথেকে বেশি খুশি তার বাবা-মা। মেয়ে আরও ভালো খেলুক এটাই তারা সবসময় চেয়ে এসেছে। বাংলার ক্রীড়ামহলের প্রত্যাশাও যেন সেটাই।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: তায়কোন্ডো প্রতিযোগিতায় সোনা জয়, শিলিগুড়ির শ্রেয়ার বিরাট সাফল্য
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement