advertisement

Sikkim Earthquake: ভোটের আবহে ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড় থেকে সমতল, উস্কে দিল ২০১৫-র স্মৃতি...  

Last Updated:

ভোটের উত্তাপের মধ্যেই আচমকাই কেঁপে উঠল উত্তরের পাহাড় থেকে সমতল। এক কম্পনে বাসিন্দারা তড়িঘড়ি নেমে আসেন রাস্তায়।

#শিলিগুড়িঃ তখন ঘড়ির কাঁটা ৮টা বেজে ৪৯ মিনিট ৫৮ সেকেণ্ড। আশপাশ থেকে উড়ে এল শঙখধ্বনি, উলুধ্বনির আওয়াজ। রাস্তায় মানুষের ঢল। সকলের চোখে-মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট।
ভোটের উত্তাপের মধ্যেই আচমকাই কেঁপে উঠল উত্তরের (North bengal) পাহাড় থেকে সমতল। এক কম্পনে বাসিন্দারা তড়িঘড়ি নেমে আসেন রাস্তায়। তখনও বিদ্যুতের তার দুলছে। বাড়ির খাট, সিলিং ফ্যানও দুলছে। চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে রাস্তায় নেমে আসে বাসিন্দারা। সোমবার রাতের  ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠছে উত্তরের ৮ জেলাই। লাগোয়া সিকিমও (Sikkim) জেগে উঠল রাতে। ভূ-কম্পনের উৎসস্থল সিকিম-নেপাল সীমান্ত লাগোয়া এলাকা। সিকিমে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। আচমকা কম্পনে পুরনো স্মৃতি হাতরাতে শুরু করেন উত্তরবঙ্গবাসী।
advertisement
advertisement
২০১১-তে বিশ্বকর্মা পুজার দিন বিকেলে কেঁপে উঠেছিল গোটা উত্তরবঙ্গ (North Bengal) । সেবারে উৎপত্তিস্থল ছিল উত্তর সিকিমের মঙ্গন। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। বহু বাড়ি, ঘর ক্ষতিগ্রস্থ হয়েছিল। তারপর ২০১৫-র এপ্রিলের এক দুপুর। সেবার শিলিগুড়ি পুরভোটের দিন দুপুরে আচমকা কম্পনে কেঁপে ওঠে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ। নির্বাচনী বুথ থেকে ভোটাররা তড়িঘড়ি বেড়িয়ে আসেন। দুপুরের পর থেকে বিভিন্ন বুথেও কমে যায় ভোটারের সংখ্যা। বিকেলের দিকে ফের কম্পন অনুভূত হয়। সেবার উৎপত্তিস্থল ছিল নেপাল। ব্যপক ক্ষতি হয়েছিল নেপালের। ভেঙে পড়েছিল নেপালের পর্যটন শিল্প। পরদিনও আফটার শকে বেশ কয়েকবার কেঁপে উঠেছিল নেপাল সহ উত্তরবঙ্গ। বেশ কয়েক রাত বাড়ির বাইরে মাঠেই বাসিন্দারা নিয়েছিলেন অস্থায়ী ঠাঁই।
advertisement
আজ রাতে নতুন করে কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েছেন উত্তরবঙ্গবাসী। বিশেষ করে পাহাড়ি এলাকার বাসিন্দারা। তখন পাহাড়ের অনেকেই ঘুমে আচ্ছন্ন। আচমকা কম্পনে মূহূর্তেই ঘর ছেড়ে বেড়িয়ে আসা। এ দিকে সমতলে তখন চলছিল নির্বাচনী প্রচার, সভা। ব্যস্ত নেতা থেকে সাধারন দলীয় কর্মীরা। ভূমিকম্পের জেরে হুলুস্থল পড়ে যায়। আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন অনেকেই। বহুতলের বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেড়িয়ে আসেন। আফটার শকের অপেক্ষায় বেশ কিছুক্ষন বাইরেই কাটান। তবে এখনও পর্যন্ত বড়সড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement
 Partha Sarkar
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim Earthquake: ভোটের আবহে ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড় থেকে সমতল, উস্কে দিল ২০১৫-র স্মৃতি...  
Next Article
advertisement
Supreme Court: ‘পাজামার দড়ি ধরে টানা..,’ নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়, বাতিল হল সুপ্রিম কোর্টে! আদালত বলল, ‘মানতে পারছি না’
‘পাজামার দড়ি ধরে টানা..,’ নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় বাতিল! সুপ্রিম কোর্ট বলল..
  • ‘পাজামার দড়ি’ সংক্রান্ত এলাহাবাদ হাইকোর্টের রায় বাতিল

  • সুপ্রিম কোর্ট বলেছে, সহানুভূতি ও সহমর্মিতার সঙ্গে বিচার জরুরি

  • হাইকোর্ট কম গুরুতর ধারায় বিচার চেয়েছিল, যা স্থগিত হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement