Siliguri Accident: 'অভিশপ্ত' শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস! স্কুল থেকে ফেরার পথে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাকের চাকায় পিষে ছিন্নভিন্ন দেহ
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Siliguri Accident: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে ফের দুর্ঘটনা। মায়ের স্কুটিতে চেপে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষে গেল ৭ বছরের এক স্কুল পড়ুয়া। ছিন্নভিন্ন দেহ।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: আবারও দুর্ঘটনার কালো ছায়া শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে। শনিবার দুপুরে বানেশ্বর মোড়ের কাছে স্কুটি ও বাইকের সংঘর্ষে প্রাণ গেল মাত্র ৭ বছরের এক স্কুলপড়ুয়ার। স্কুল ছুটির পর মায়ের স্কুটিতে চেপে বাড়ি ফেরার পথেই থেমে গেল ছোট্ট জীবনের পথচলা।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্কুল থেকে বেরিয়ে মা-ছেলে স্কুটিতে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ পিছন দিক থেকে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে যায় শিশুটি। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে আসা একটি ট্রাক শিশুটিকে পিষে দেয়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় একরত্তির।
আরও পড়ুনঃ শশা বাগানে জল দিতে গিয়ে ঘটল বিপত্তি! মটর প্রাণ কাড়ল তরুণের, ছেলের অকাল মৃত্যুতে পরিবারে হাহাকার
দুর্ঘটনার পর মুহূর্তে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, বানেশ্বর মোড় ট্রাফিক গার্ডের পুলিশ ও ভক্তিনগর থানার আধিকারিকরা। ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি, “ইস্টার্ন বাইপাসে লরি-ট্রাকের দ্রুতগতি ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবেই রোজ ঘটছে দুর্ঘটনা। যার খেসারত দিতে হল এক নিরপরাধ শিশুকে।”
আরও পড়ুনঃ ভেজালের দাপটে স্বাদ হারাচ্ছে খাঁটি নলেন গুড়! চিনি মেশানো সস্তার গুড়ে বাজার ছেয়ে গিয়েছে, বিপাকে শিউলিরা
এই দুর্ঘটনা ফের প্রশ্ন তুলল – শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস কি তবে সত্যিই ‘অভিশপ্ত দুর্ঘটনার করিডর’? বাসিন্দাদের দাবি, অবিলম্বে প্রয়োজন কঠোর ট্রাফিক নজরদারি, স্পিড ব্রেকার এবং স্কুল টাইমে ভারী যানবাহন নিয়ন্ত্রণ।
advertisement
মায়ের সঙ্গে বাড়ি ফেরার কথা ছিল শিশুটির। কিন্তু বাইপাসের উপর বেপরোয়া গতির জেরে নিভে গেল শিশুর জীবনের আলো।
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Nov 29, 2025 9:32 PM IST











