advertisement

Nolen Gur: ভেজালের দাপটে স্বাদ হারাচ্ছে খাঁটি নলেন গুড়! চিনি মেশানো সস্তার গুড়ে বাজার ছেয়ে গিয়েছে, বিপাকে শিউলিরা

Last Updated:

Nadia Nolen Gur: ভেজাল গুড়ের দাপটে স্বাদ হারাচ্ছে খাঁটি নলেন গুড়। বিপাকে শিউলিরা। চিনি মেশানো ভেজাল গুড় বাজারে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে খাঁটি নলেন গুড়ের দাম ২০০ টাকা কেজি।

+
নলেন

নলেন গুড়

কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: ভেজাল গুড়ের দাপটে স্বাদ হারাচ্ছে খাঁটি নলেন গুড়। বিপাকে শিউলিরা। শীতের শুরুতেই নদিয়া জেলাজুড়ে বাড়তে থাকে খেজুরের নলেন গুড়ের চাহিদা। কৃষ্ণগঞ্জ ব্লকের গ্রামে-গঞ্জে এখনও শিউলিদের খেজুর রসের গুড়ের সুনাম অটুট। বর্ষা কাটতেই তারা খেজুর গাছ ঝড়ার কাজ শুরু করেন। অগ্রহায়ণ থেকে ফাল্গুন এই চার মাসের জন্য গাছ বায়না নিয়ে রস জ্বাল দিয়ে তৈরি হয় খাঁটি নলেন গুড়। কিন্তু কঠোর পরিশ্রম ও জ্বালানির বাড়তি ব্যয়ের তুলনায় লাভ খুবই সামান্য হওয়ায় নতুন প্রজন্ম এই কাজে আগ্রহ হারাচ্ছে।
এ অবস্থার মূল কারণ বাজারজুড়ে বেড়ে ওঠা ভেজাল গুড়ের দাপট। শিবনিবাসের শিউলি বাসুদেব বিশ্বাস জানান, ২০টি গাছ কেটে রস পান মাত্র দুই থেকে চার হাড়ি, যা জ্বাল দিলে মেলে দুই থেকে তিন কেজি গুড়। সেই গুড় বাজারে বিক্রি হয় ২০০ টাকা কেজি দরে। অথচ চিনি মিশিয়ে তৈরি ভেজাল গুড় ৮০ থেকে ৯০ টাকায় বাজার ভরে গিয়েছে। অল্প রসে প্রচুর গুড় তৈরি হওয়ায় লাভও তুলনায় বেশি ফলে খাঁটি গুড় উৎপাদকরা পড়ছেন লোকসানে।
advertisement
আরও পড়ুনঃ এবার মর্নিং ওয়াক করতে করতেই হবে পরিবেশ সাফ! শীতের ভোরে কৃষ্ণনগরের রাস্তায় প্লগিং, জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ
একসময় মাজদিয়ার ছিল নলেন গুড়ের স্বর্ণযুগ, রাজ্যের বাইরেও পরিচিত ছিল এখানকার সুগন্ধি গুড়। কিন্তু আজ পরিস্থিতি পাল্টে গিয়েছে। ব্যবসায়ী মাধাই ঘোষ জানান, এখন তারা ৮০ থেকে ৯০ টাকায় গুড় কিনে কলকাতায় ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি করছেন। পাইকার অমিত ঘোষের ক্ষোভ, “মাজদিয়ায় এখন সবই ভেজাল গুড়। আগে গুড়ের গন্ধেই বোঝা যেত মান। এখন নাকে ধরলেও সুবাস নেই।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্ত ঘেঁষা এলাকায় ১০০ কেজি চিনিতে এক ভার রস মিশিয়েই খেজুরের গুড় তৈরি হচ্ছে। এতে জ্বালানি সাশ্রয়, সময় কম আর হাজার টাকার চিনির গুড় বাজারে বেচা যাচ্ছে দ্বি’গুণ দামে। ফলে ভেজাল গুড়ের আঘাতে খাঁটি নলেন গুড়ের ঐতিহ্য আজ তলানিতে। ক্ষতিগ্রস্ত শিউলিদের আশঙ্কা, এইভাবে চলতে থাকলে এই অঞ্চলের আসল নলেন গুড় হারিয়ে যাবে ইতিহাসের পাতায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nolen Gur: ভেজালের দাপটে স্বাদ হারাচ্ছে খাঁটি নলেন গুড়! চিনি মেশানো সস্তার গুড়ে বাজার ছেয়ে গিয়েছে, বিপাকে শিউলিরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement