Sikkim: সিকিমের ব্যাঙ্কে চাকরি, ভেসে গেল হড়পা বানে! বাঙালি যুবকের দেহ শিলিগুড়ির নদীতে!
- Reported by:SARTHAK PANDIT
- Published by:Suman Biswas
Last Updated:
Sikkim: সিকিমে ব্যাঙ্কের কর্মী হিসেবে গিয়ে আর ফেরা হলনা বাড়িতে! হড়পা বান কেড়ে নিল যুবকের প্রাণ!
দিনহাটা: পাহাড়ের বিস্তীর্ণ এলাকা বিগত বেশ কয়েকদিন ধরে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে হড়পা বানের কারণে। সিকিমের আচমকাই আসা হড়পাবানে ভেসে গিয়েছেন বহু মানুষ ও ঘর বাড়ি। এই হড়পাবান কেড়ে নিল কোচবিহার জেলার দিনহাটা মহকুমার এক যুবকের প্রাণ। ঘটনায় রীতিমত শোকোস্তব্ধ হয়ে রয়েছে মৃত যুবকের পরিবার। দিনহাটা মহকুমার ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের রুয়েরকুঠি এলাকার বাসিন্দা জনৈক ওই যুবক। তাঁর নাম রাহুল মোদক এবং তাঁর বয়স ২৭ বছর।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, সিকিমে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন রাহুল মোদক। দীর্ঘ প্রায় পাঁচ মাস আগে তিনি সিকিম গিয়েছিলেন এই কাজে যোগ দিতে। সব কিছু ঠিক মতনই চলছিল। তবে গত মঙ্গলবার সিকিমে হঠাৎ করেই হড়পাবানের কবলে পড়েন ওই যুবক। তখন থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। তবে গতকাল রাতে শিলিগুড়িতে নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই খবর জানান তাঁর পরিবারের সদস্যদের।
advertisement
advertisement
মৃত যুবক রাহুল মোদকের মাসী জানান, সিকিমের রংপোতে একটি ব্যাংকের কর্মী হিসেবে কাজ করত সে। দীর্ঘ প্রায় পাঁচমাস আগে সে গিয়েছিল সেখানে। তবে সেখানে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে হটাৎ তার ঘরে হড়পাবানের জল চলে আসায় সে আর নিজেকে রক্ষা করতে পারেনি।
advertisement
ইতিমধ্যেই রাহুলের বাবা ছেলের মরদেহ শনাক্ত করে দেহ আনার জন্য শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দ্রুত বাড়ির ছেলের দেহ বাড়িতে এনে সৎকারের ব্যবস্থা করা হবে। তবে ছেলের মৃত্যুতে রীতিমত শোকস্তব্ধ রাহুলের বাবা এবং মা।
—– Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 05, 2023 5:36 PM IST










