advertisement

Offbeat Summer Destination: গরম থেকে এক চিলতে শীতলতার আমেজ পেতে ঘুরে আসুন মেঘ পিয়নের এই গ্রাম থেকে

Last Updated:

Offbeat Summer Destination: প্রকৃতির নিবিড় টানে একাত্ম হতে এবার গন্তব্য হতেই পারে পাহাড়ের কোলে আঁকা ছবির মতন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্ৰাম সাংসের

পাহাড়ের কোলে আঁকা ছবির মতন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্ৰাম সাংসের
পাহাড়ের কোলে আঁকা ছবির মতন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্ৰাম সাংসের
আলিপুরদুয়ার : তিস্তা নদীর তীরে সিকিমের পাহাড়ের কিনারায় লুকানো ছোট্ট মায়াবী গ্ৰাম সাংসের। রোজকার জীবনের টানাপোড়েন আর সমস্ত দুশ্চিন্তা ভুলে প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে আসতেই হবে কালিম্পংয়ের ছোট্ট অজানা, অচেনা জনপদ সাংসের-এ। ব্যস্ত দুনিয়া থেকে নিজেকে আড়াল করে প্রকৃতির নিবিড় টানে একাত্ম হতে এবার গন্তব্য হতেই পারে পাহাড়ের কোলে আঁকা ছবির মতন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্ৰাম সাংসের।
ন্যাওড়াভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত ডেলো পাহাড়ে ঘেরা সাংসের যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি।একদিকে সুন্দরী তিস্তার আনমনে বয়ে যাওয়া আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য যেন মোহিত করে তোলে ভ্রমণপিপাসুদের । সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রকৃতির স্বাদ উপভোগ করা যায় তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে।
প্রিয় মানুষের  হাতে হাত রেখে সবুজ পাহাড় ঘেরা খোলা আকাশের নীচে মেঘেদের আনাগোনা ভাসিয়ে নিয়ে যাবে দূর অজানায়, অজান্তেই কেটে যেতে পারে কয়েকটা বেলা। কালিম্পং থেকে মাত্র ১৪ কিমি দূরে, রংপো যাওয়ার পথে সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট পাহাড়ি সাংসের।
advertisement
advertisement
আরও পড়ুন : গরমে শরীরচর্চা বিঘ্নিত? এই প্রাতরাশ খেয়ে রোগা থাকুন
পাখিপ্রেমীদের কাছে সাংসের যেন স্বর্গ। ন্যাওড়াভ্যালি ন্যাশানাল পার্কের অন্তর্গত হওয়াও সাংসেরে বিভিন্ন পাখি ও রঙ বেরঙের প্রজাপতি দেখার আশা মিটবে।স্থানীয়দের আতিথেয়তা খুব অল্প সময়েই আপন করে নেবে আপনাকে।সাংসেরে পর্যটকদের থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোম স্টে। হোমস্টে-এর সুস্বাদু খাবার আর সকাল সকাল চায়ের পেয়ালায় চুমুক দিয়ে কটেজের ব্যালকনি থেকেই দেখতে পাবেন অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে।
advertisement
আরও পড়ুন : রুটির নাম ‘রুমালি’ হল কেন? মুঘল ভোজসভায় এর ব্যবহার কী ছিল?
এভাবেই পাহাড়ের কোলে প্রকৃতি ও নিজের সঙ্গে কথোপকথনে কেটে যাবে গোটা দিন । এখানে প্রকৃতি তার সব উজাড় করে অভ্যর্থনা করবে আপনাকে। দুদিনের ছুটিতে কাছে-পিঠে জীবনের সমস্ত ক্লান্তি দূর করার এক আদর্শ ডেস্টিনেশন হতে পারে এই অফবিট গন্তব্য ।
advertisement
 কোথায় ঘুরবেন? সাংসের থেকে ছাঙ্গে জলপ্রপাত, হানুমান মন্দির , ডেলো পার্ক, ইত্যাদি সবই দিনে দিনেই ঘুরে আসা যায় সাংসের থেকে। যে সমস্ত ভ্রমণপ্রেমীরা দৌড়ঝাঁপ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান, তাদের জন্য সেরা ঠিকানা হবে সাংসের।
advertisement
কী করে যাবেন?  বাগডোগরা এয়ারপোর্ট বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে শেয়ার গাড়ি করে কালিম্পং পৌছবেন। এর সেখান থেকে সাংসের । নিউ জলপাইগুড়ি থেকে সাংসের এর দূরত্ব ৮৫ কিমি। গাড়িতে সময় লাগে ঘন্টা তিনেক।
 কখন যাবেন? প্রকৃতির অপার সৌন্দর্যে সারা বছর বিভিন্ন রুপে সেজে থাকে সাংসের। প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে মার্চ- জুন এবং সেপ্টেম্বর- নভেম্বর আদর্শ সময় । তবে পাহাড়ের ধষের জন্য বর্ষাকাল ছেড়ে গরমেই এক চিলতে শীতলতার আমেজ পেতে ঘুরে আসতেই পারেন মেঘ পিয়নের দেশ সাংসের থেকে।
advertisement
কোথায় থাকবেন সাংসেরে রয়েছে কিছু হোমস্টে। অনলাইনে বা অফলাইনে বুকিং করেই ‌যাবেন।
প্রতিবেদক দীপেন্দ্র লাহিড়ি)
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Offbeat Summer Destination: গরম থেকে এক চিলতে শীতলতার আমেজ পেতে ঘুরে আসুন মেঘ পিয়নের এই গ্রাম থেকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement