advertisement

আলিপুরদুয়ারের একাধিক বুথে বিকল ইভিএম, ফিরে যাচ্ছেন ভোটাররা

Last Updated:
#আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের অরবিন্দনগরে বিকল ইভিএম, ফিরে যাচ্ছেন ভোটাররা। আলিপুরদুয়ারের ৮ নং ওয়ার্ডের ঘটনা। অরবিন্দ নগরের বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন ছিল। ইভিএম বিকল হওয়ায় শুরুতেই বিপত্তি। সময়ে শুরুই করা যায়নি ভোটগ্রহণ পর্ব। বিরক্ত হয়ে ফিরে যান অনেক ভোটার। ইভিএম সারানোর কাজ করছেন ভোটকর্মীরা।
অন্যদিকে ইভিএম বিকলে ক্ষুব্ধ দশরথ তিরকে। সকালে কুমারগ্রাম প্রাথমিক স্কুলের দশের ৩৯ নম্বর বুথে ভোট দিতে যান আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী। ইভিএম খারাপ থাকায় ভোট দিতে না পেরে বেরিয়ে যান তিনি। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে।
সকাল থেকেই আলিপুরদুয়ারের বুথে বুথে ভোটারদের লাইন। আজ প্রথম দফায় আলিপুরদুয়ারের মোট ১১ লক্ষ ৯১ হাজার ৮৩৪ জন ভোটার রায়দান করবেন।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আলিপুরদুয়ারের একাধিক বুথে বিকল ইভিএম, ফিরে যাচ্ছেন ভোটাররা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement