advertisement

Jalpaiguri News: রাম মন্দির উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই উপচে পড়ছে অর্ডার, চরম ব্যস্ততা কুমোরপাড়ায়

Last Updated:

রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আগাম উৎসবের মেজাজে শহর জলপাইগুড়িবাসী। কুমোরপাড়ার‌ ঘরে ঘরে প্রদীপ‌ তৈরির‌ কাজ করছেন মৃৎশিল্পীরা

+
রাম

রাম মন্দিরের প্রভাব পাল পাড়ায়

জলপাইগুড়ি: আগামী ২২ জানুয়ারি উদ্বোধন করা হবে রাম মন্দিরের। গোটা দেশ কার্যত অপেক্ষা করে আছে এই দিনটির জন্য। এদিকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন সন্ধেয় ঘরে ঘরে প্রদীপ‌ জ্বালানোর‌ আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিন দশেক আগে থেকেই তার প্রভাব দেখা যাচ্ছে জলপাইগুড়ির বিভিন্ন কুমোরপাড়ায়‌।
রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আগাম উৎসবের মেজাজে শহর জলপাইগুড়িবাসী। কুমোরপাড়ার‌ ঘরে ঘরে প্রদীপ‌ তৈরির‌ কাজ করছেন মৃৎশিল্পীরা। জলপাইগুড়ির বিভিন্ন এলাকার কুমোরপাড়ার‌ বাসিন্দারা এখন দিনরাত পরিশ্রম করে প্রদীপ তৈরির করছেন। মৃৎশিল্পীদের কথায়, আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের সন্ধেয় প্রত্যেকের বাড়ি বাড়ি প্রদীপ জ্বলবে। এ যেন অকাল দীপাবলি। তাই অসংখ্য প্রদীপ দরকার। ফলে এই অসময়ে ব্যস্ততা অনেকখানি বেড়ে গিয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জলপাইগুড়ি জেলার বাহাদুর, অরবিন্দ গ্রাম‌ পঞ্চায়েতের পাশাপাশি মোহিতনগর‌, রাহুল বাগান, পালপাড়া সহ সর্বত্র‌ই‌ চোখে পড়ছে প্রদীপ তৈরির ব্যস্ততা‌। এছাড়া ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি পালপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা‌ও এখন তুঙ্গে । প্রতিদিন কয়েক হাজার মাটির প্রদীপ তৈরি করছেন কুমোরপাড়ার‌ মৃৎশিল্পীরা। এই জমকাল অভিষেক অনুষ্ঠানের আগে জানুয়ারি মাসে উত্তরপ্রদেশের একাধিক মন্দিরে অখন্ড রামায়ণ এবং হনুমান চল্লিশা পাঠ শুরু হয়ে যাবে। ১৪ জানুয়ারি থেকে এই পাঠ শুরু হবে চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: রাম মন্দির উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই উপচে পড়ছে অর্ডার, চরম ব্যস্ততা কুমোরপাড়ায়
Next Article
advertisement
ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন
ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন
  • ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ?

  • উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’?

  • প্রশ্ন এখন উঠছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement