advertisement

Uttar Dinajpur News: ইসলামপুর পুলিশের বড় সাফল্য! বিপুল চোরাই বাইকের সঙ্গে উদ্ধার আগ্নেয়াস্ত্র

Last Updated:

নাকা চেকিং চালানোর সময় ৫ টি চোরাই বাইক সহ ৩ জনকে আটক করে। ধৃতদের নাম মহম্মদ আলম, আজির আলম ও হাসান শা। তাদের বাড়ি পাঞ্জিপাড়া এলাকাতেই।

উত্তর দিনাজপুর: ফের বড়সড় সাফল্য ইসলামপুর পুলিশের। আগ্নেয়াস্ত্র ও চোরাই বাইক সহ গ্রেফতার করল চার দুষ্কৃতীকে। ২০২৩ সালের প্রথম তিন মাস এখনও শেষ হয়নি। এরই মধ্যে ইসলামপুর পুলিশ ৩৩ টি আগ্নেয়াস্ত্র ও ২০ টি চোরাই বাইক উদ্ধার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়ি অভিযান চালায় গন্দুগছ এলাকায়। সেখান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র সহ মহিবুল হক নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের বাড়িতে তল্লাশী চালিয়েই ৬ টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এরমধ্যে ৫ টি ওয়ান শর্টার ও একটি ছররা বন্দুক বলে পুলিশ জানিয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ি নাকা চেকিং চালানোর সময় ৫ টি চোরাই বাইক সহ ৩ জনকে আটক করে। ধৃতদের নাম মহম্মদ আলম, আজির আলম ও হাসান শা। তাদের বাড়ি পাঞ্জিপাড়া এলাকাতেই। এই সাফল্যের জন্য দুই অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ আধিকারিক নয়ন কুমার মণ্ডল ও প্রণব সরকারকে বিশেষভাবে সম্মানিত করেন ইসলামপুর পুলিশ জেলার সুপার বিশপ সরকার।
advertisement
চঞ্চল মোদক
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: ইসলামপুর পুলিশের বড় সাফল্য! বিপুল চোরাই বাইকের সঙ্গে উদ্ধার আগ্নেয়াস্ত্র
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement