advertisement

Malda News: ডিউটিতে যাওয়া হল না আর! মাঝপথে প্রাণ গেল পুলিশ কর্মীর

Last Updated:

পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশ কর্মীর

পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ ঘোষ
পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ ঘোষ
মালদা: মর্মান্তিক পরিণতি পুলিশকর্মীর, ডিউটিতে যাওয়ার জন্য ফিরছিলেন বাড়ি, বাড়িতেই ফেরা হল আর। মাঝপথেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মালদহের এক পুলিশ কনস্টেবল। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে মালদহ জেলা পুলিশ।
জানা গিয়েছে, মৃত ওই পুলিশ কনস্টেবলের নাম বিশ্বজিৎ ঘোষ (৪০)। বাড়ি মালদহ জেলার কালিয়াচকের নাজিরপুর এলাকায়। বর্তমানে তিনি মালদহ জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে মোটরবাইক নিয়ে সাহাপুর এলাকায় যাচ্ছিলেন ওই পুলিশকর্মী। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে সজোরে ধাক্কা মারে। সেই সময় বাইক সমেত রাস্তায় লুটিয়ে পড়েন ওই পুলিশ কনস্টেবল। ঘটনা স্থানীয়দের নজরে এলে স্থানীয়রা তড়িঘড়ি ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যদিও শেষ রক্ষা হয়নি তাঁর। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার প্রসঙ্গে মৃত পুলিশকর্মীর এক আত্মীয় তপন ঘোষ জানান, পুরাতন মালদহের সাহাপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন বিশ্বজিৎ। গতকাল রাতে ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে নিজের বাড়ি কালিয়াচকের নাজিরপুর থেকে ফিরছিলেন। তখনই পুরাতন মালদহের সাহাপুর এলাকায় ঝড় হাওয়ার সময় কোন একটি গাড়ি তার বাইকে ধাক্কা মারলে সেখানে গুরুতর জখম হয় সে। এরপরই স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় তাঁর।
advertisement
মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথ দুর্ঘটনায় ঘাতক গাড়িটির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ কনস্টেবলের পরিবারে।
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ডিউটিতে যাওয়া হল না আর! মাঝপথে প্রাণ গেল পুলিশ কর্মীর
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement