advertisement

Malda News: যার পাওয়ার দরকার সেই পাচ্ছে না! অসহায়ভাবে কুকুর, বিড়ালদের সঙ্গে দিন কাটছে স্বামীহারা এই বৃদ্ধার

Last Updated:

২০ বছর আগে মারা গেছেন স্বামী, আজও পাননি কোন সরকারি সুবিধা

+
অসহায়

অসহায় বৃদ্ধা বিশাখা মন্ডল

মালদা: রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারের দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পৌঁছে গেলেও, পৌঁছায়নি মালদহের এই বিধবা বৃদ্ধার দুয়ারে। আজও সরকারি সুবিধার জন্য দুয়ারে সরকারের অপেক্ষায় দুয়ারে বসে দিন কাটাচ্ছেন অসহায় এই বৃদ্ধা। না আছে আধার কার্ড, না আছে রেশন কার্ড, সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ৫৫ বছর বয়সি এই বিধবা বৃদ্ধা মহিলা। মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের বিলালপুরের গ্রামের বাসিন্দা বিশাখা মন্ডল। স্বামী বিকাশ মণ্ডল গত প্রায় ২০ বছর আগে মারা মারা যান। পরিবারহীন এই বৃদ্ধা মহিলা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন একাই। কখনও পাতে ভাত জোটে আবার কখনও খালি পাত চেয়ে বসে থাকতে হয়। ছোট্ট যে কুঁড়ে ঘরটিতে বাস করেন। সেটিও এখন বসবাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। কখনও সাপ, কখনও কুকুর, বিড়াল বাসা বাঁধে এই কুঁড়ে ঘরে। কোন রকম করে বিপজ্জনক অবস্থায় এই কুঁড়েঘরে দিনযাপন করে আসছেন তিনি।
গ্রামে নিয়মিত দুয়ারে সরকার শিবির হলেও ডাক পাননি কোন দিন। হাঁটতে না পারায় বাড়ি থেকেও বের হতে সমস্যা হয় তাঁর। কখনও কখনও বাড়ির প্রতিবেশীরা ছুটে এসে একটু সময়ের জন্য দেখে যান। কিন্তু বাকিটা সময় একেবারে অন্ধকারে কুঁড়ে ঘরের মধ্যেই থাকতে হয় তাঁকে।
advertisement
advertisement
প্রতিবেশী তাঁর এক আত্মীয় জানান, “তার স্বামী প্রায় ২০ বছর আগে মারা গেছেন। বাড়িতে একাই অসহায় অবস্থায় দিনযাপন করছেন তিনি। সময়ে আমরা দেখাশোনা করি। দুয়ারে সরকার হলেও সরকারি সুবিধা মেলে না। একাধিকবার আবেদন করেও কোন সরকারি সুযোগ-সুবিধা পাননি। সরকারিভাবে সুবিধা হলে খুব ভাল হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
স্থানীয় কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েত মধুমন্তি মন্ডল কর্মকার জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। খুব দ্রুত আমরা সেই বৃদ্ধা বিধবা মহিলার বাড়িতে যাব এবং আগামীতে সব রকম সরকারি সাহায্য পাইয়ে দেবার চেষ্টা করব।” বর্তমানে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা এখন মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে এমনও অধিকাংশ মানুষ রয়েছেন যারা আজও সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
advertisement
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: যার পাওয়ার দরকার সেই পাচ্ছে না! অসহায়ভাবে কুকুর, বিড়ালদের সঙ্গে দিন কাটছে স্বামীহারা এই বৃদ্ধার
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement