Physical Torture: গভীর রাতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ, মারাত্মক ঘটনা ঘটল কোথায়?
- Reported by:Susmita Goswami
- Published by:Raima Chakraborty
Last Updated:
Physical Torture: স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে ওই স্কুল ছাত্রীর ঘরে ঢুকে পড়ে অভিযুক্ত। মেয়েটির পাশের ঘরে তাঁর বাবা মা ঘুমোচ্ছিল।
দক্ষিণ দিনাজপুর: পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানা এলাকায়।
বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় ওই নাবালিকা স্কুলছাত্রীকে আনা হয় গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই নাবালিকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে ওই স্কুল ছাত্রীর ঘরে ঢুকে পড়ে অভিযুক্ত। মেয়েটির পাশের ঘরে তাঁর বাবা মা ঘুমোচ্ছিল।
আরও পড়ুন: আরজি করে কী কালচার চলত আমি জানি, কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে: সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়
সেই সময় ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তবে মেয়েটির চিৎকারে ছুটে আসে পরিবার ও প্রতিবেশীরা। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ধৃত ওই ব্যক্তিকে দৌলতপুর থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ধর্ষকের জুতো ও ঘড়ি উদ্ধার করেছে। এদিন অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায়।
advertisement
advertisement
আরও পড়ুন: ছোট্ট শরীরজুড়ে কাটা দাগ, বিপাশার মেয়ের জন্মের ৩ দিন পর জানা যায় মারাত্মক রোগের কথা! তারপর?
এ বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, “একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।” পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী-সহ কম্বব্যাক্ট ফোর্স।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2024 2:33 PM IST











