advertisement

West Bengal News: দোকানে এল একটা পার্সেল, খুলতেই রক্তারক্তি আর কান্না! ভিতরে তবে কি...

Last Updated:

West Bengal News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাহারইল গ্রামের একটি দোকানে একটি পার্সেল আসে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#হেমতাবাদ: দোকানে আসা পার্সেল ফেটে বিস্ফোরণ। আর সেই বোমা ফেটে জখম হলেন ৪ জন। তাঁরা গুরুতর আহত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটে হেমতাবাদ থানার বাহারইল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাহারইল গ্রামের একটি দোকানে একটি পার্সেল আসে। সেই পার্সেলটি খোলা মাত্রই বিস্ফোরণ ঘটে। দোকানে সেই সময় ছিলেন চার জন। তাঁদের প্রত্যেকেই আহত হয়েছেন। তাঁদের মধ্যে স্থানীয় একটি হাসপাতালে ও তিন জনকে নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জ হাসপাতালে।
advertisement
advertisement
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পার্সেলটির ভিতরেই বোমা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে। কে বা কারা কী কারণে পার্সেলের মধ্যে বোমা ভরে পাঠাল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: দোকানে এল একটা পার্সেল, খুলতেই রক্তারক্তি আর কান্না! ভিতরে তবে কি...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement