West Bengal News: কী নৃশংস! এই বিরল প্রাণীর সঙ্গে যা ঘটল ওদলাবাড়িতে, শুনলে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি দল ওদলাবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের লামা হোটেল চত্বরে ওঁত পেতে ছিলেন।
#জলপাইগুড়ি: ফের বন্যপ্রাণীর উপর হামলা। এবার নিশানায় প্যাঙ্গোলিন। এই বন্যপ্রাণীকে মেরে খাওয়া হল মাংস! এরপর সেই প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়া পাচার করতে গিয়ে বন দফতরের হাতে ধরা পড়ল দু’জন। ঘটনাটি ঘটেছে ওদলাবাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বন দফতর। বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি দল ওদলাবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের লামা হোটেল চত্বরে ওঁত পেতে ছিলেন।
দু’জনকে দেখতে পেয়েই হাতেনাতে ধরে তল্লাশি শুরু করেন বনকর্মীরা। তল্লাশি চালাতেই ওই দু’জনের কাছ থেকে প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়া উদ্ধার হয়।
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, দুই পাচারকারীকে বেলাকোবা রেঞ্জ অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতদের নাম পালডেন লেপচা (২৮) ও দিলীপ কুমার রাই (৫০)। দু’জনেরই বাড়ি কালিম্পংয়ে। উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনের চামড়াটি ৯০ সেন্টিমিটার লম্বা। জেরাতে ধৃতরা স্বীকার করেছে যে, কালিম্পংয়ের জঙ্গল থেকে প্যাঙ্গোলিনটি শিকার করে তার মাংস খাওয়া হয়েছিল।
advertisement
এরপর প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়াটি শিলিগুড়ি হয়ে নেপালে সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে পাচার করা হচ্ছিল। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জার সঞ্জয় দত্ত।
Location :
First Published :
May 06, 2022 4:42 PM IST









