advertisement

North Bengal Trip: কার্শিয়াংয়ের বুকে অজানা এই জায়গা! সবুজে ঘেরা পাহাড়ের হাতছানি, ছোট্ট ছুটিতে ঘোরার সেরা ঠিকানা

Last Updated:

North Bengal Trip: পাহাড়ের বুকে এমন অজানা জায়গার খোঁজ পেলে মন যেন আনন্দে আত্মহারা, পাহাড়ের কোলে এই জায়গায় দাঁড়িয়ে যেদিকে তাকাবেন সেদিকেই এই সবুজের সমারোহ হাতছানি দেবে আপনাকে।

+
গৌরীশংকর

গৌরীশংকর চা বাগান, কার্শিয়াং

দার্জিলিং: পাহাড় মানেই সকলের কাছে একটা আবেগ ,তাই তো ছুটি হোক বা উইকেন্ড একটু সুযোগ পেলেই পাহাড়ে ছুটে আসে পাহাড়প্রেমীরা। বর্তমানে পাহাড়ের এই জায়গায় দাঁড়িয়ে আপনার চোখের সামনে ভেসে উঠবে ১৮০° অ্যাঙ্গেলে সারি সারি সবুজে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য।দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের এই জায়গায় এলে নিমেষেই মন ভাল হবে আপনার। বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে কার্শিয়াংয়ের গৌরী শংকর চা বাগান।
পাহাড়ের কোলে চারিদিকে প্রকৃতির মাঝে এই জায়গায় এলে আপনার পায়ের নিচে ভাসবে মেঘ যেন কিছুক্ষণের জন্য মনে হবে আপনি মেঘের উপরে দাঁড়িয়ে আছেন। বর্তমানে দার্জিলিংয়ের বুকে কার্শিয়াং পাহাড়ের কোলে গড়ে ওঠা এই জায়গায় ভিড় জমাচ্ছে পর্যটকেরা। বর্তমানে এই চা বাগানের কোলে অজানা ভিউ পয়েন্ট চৌম্বকের মতো আকর্ষণ করছে পর্যটকদের যেখানে দাঁড়িয়ে পর্যটকেরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত থাকে হামেশাই।
advertisement
আরও পড়ুনঃ পাহাড় ঘেরা সুইমিংপুল, সাজানো কটেজ! উত্তরবঙ্গের ‘সুইজারল্যান্ড’ গিয়েছেন? পৌঁছে গেলে ফিরতে চাইবেন না
দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াং জিরো পয়েন্টের ঠিক আগে পাহাড়ের কোলে গৌরী শংকর চা বাগানের এই ভিউ পয়েন্টে না দাঁড়ালেই বড় মিস। এখানে দাঁড়িয়ে পুরো ১৮০ ডিগ্রি পাহাড়ের ভিউ উপভোগ করতে পারবেন আপনি। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে দিকে তাকাবেন সেদিকেই সবুজে ঘেরা পাহাড় যেন আপনাকে হাতছানি দেবে। রাতের অন্ধকারে জোনাকির মতো জ্বলতে থাকা শহর শিলিগুড়িরকে দু-চোখ ভরে দেখতে পাবেন আপনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পর্যটক টানতে বিরাট উদ্যোগ! নতুন সাজে সাজছে জনপ্রিয় এই বিশাল পার্ক, দেখুন তো চেনেন কিনা…
আপনি চাইলে এখানে থেকে কার্শিয়াং শহর, ডাউহিল, পাইন ফরেস্ট, হনুমান টক-সহ বিভিন্ন জায়গার দর্শন করতে পারেন। এ প্রসঙ্গে এক পর্যটক বিশাল বিশ্বাস বলেন, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের গৌরীশংকর চা বাগানে নতুন করে তৈরি হওয়া এই জায়গা পর্যটকদের কাছে এখনও অচেনা এখান বসে চারদিকে সবুজে ঘেরা পাহাড়ের এক অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম জায়গাটি সত্যিই অসাধারণ।
advertisement
দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াং এর বুকে এই জায়গা বর্তমানে পর্যটকদের অত্যন্ত পছন্দের। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দার্জিলিং পাহাড়ের অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ভিড় জমাচ্ছে পর্যটকেরা। প্রকৃতির মাঝে পাহাড়ের গায়ে ভাসমান মেঘের ছোঁয়ায় নিমিষেই যেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়।
সুজয় ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Trip: কার্শিয়াংয়ের বুকে অজানা এই জায়গা! সবুজে ঘেরা পাহাড়ের হাতছানি, ছোট্ট ছুটিতে ঘোরার সেরা ঠিকানা
Next Article
advertisement
Best School: সরকারি নাকি বেসরকারি! 'এই' জেলার অভিভাবকরা কোন স্কুলের উপরে বেশি আস্থা রাখছেন? জানুন আপনিও
সরকারি নাকি বেসরকারি! 'এই' জেলার অভিভাবকরা কোন স্কুলের উপরে বেশি আস্থা রাখছেন? জানুন আপনিও
  • হাওড়া জেলায় সরকারি প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে।

  • সরকারি স্কুলে উন্নত পরিকাঠামো, মিড ডে মিল নানা উদ্যোগ নজরকাড়া।

  • বিজ্ঞানসম্মত শিক্ষা, বই ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement