North Dinajpur News: এক ফোনেই দুয়ারে অ্যাম্বুল্যান্স! পুরোটাই ফ্রি, রাতের অন্ধকারেও পরিষেবা দিতে অভিনব উদ্যোগ যুবকের
- Reported by:Piya Gupta
- Published by:Purnendu Mondal
Last Updated:
দুয়ারে এক ফোনে মিলবে অত্যাধুনিক গাড়িতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা
উত্তর দিনাজপুর: দুয়ারে এক ফোনে মিলবে অত্যাধুনিক গাড়িতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। না কোন সরকারি উদ্যোগে নয় বরং একেবারে নিজের ব্যক্তিগত উদ্যোগে এই পরিষেবা চালু করেছেন রায়গঞ্জের শফিকুল হক। রাতে গ্রামের গরীব মানুষদের জন্য এবার বিনামূল্যে দুয়ারে হাজির হবে ঝাঁ চকচকে গাড়িতে অ্যাম্বুলেন্স পরিষেবা। তার জন্য দিতে হবে না কোন অর্থ। একেবারেই বিনামূল্যে অত্যাধুনিক গাড়িতে করে গরিব মানুষরা চিকিৎসা পরিষেবা নিতে যেতে পারবে হাসপাতালে। অবাক হলেও সত্যি নিজের গাড়ি করেই এখন বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছেন সমাজকর্মী শফিকুল হক।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভিটিয়ারের বাসিন্দা শফিকুল হক। তিনি জানান, ২০১৪ সালে এক ভয়ঙ্কর বাস্তবের মুখোমুখি হয়েছিলেন তিনি। গাড়ির অভাবে সময় মত অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন নি। যার জন্য পিতৃ বিয়োগ ঘটে তার। সেই অভিজ্ঞতা আজও তার অন্তরকে নাড়িয়ে তোলে। পরবর্তীতে নিজে প্রতিষ্ঠিত হয়ে গাড়ি কেনেন। তারপর তিনি শুরু করেন এই সমাজ সেবামূলক কার্যক্রম।
advertisement
advertisement
শফিকুল বাবু বলেন, সাধারণত দিনের বেলায় প্রচুর গাড়ি পাওয়া যায়। কিন্তু রাতের আধারে গ্রামাঞ্চলে চলে না গাড়ি। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে অনেক অসাধু গাড়িচালক বেশি ভাড়া চেয়ে বসেন। সেই সময় চরম দুর্ভোগে পড়তে হয় অসুস্থ ও তার পরিবারকে। তাই তিনি রাত্রিকালীন পরিষেবা দেন একেবারেই বিনামূল্যে। যতই রাত হোক শফিকুলকে একটা ফোন করলেই অসহায় গরিব পরিবারের অসুস্থ মানুষকে নিজের গাড়িতে করে সযত্নে হাসপাতালে পৌঁছে দেন তিনি। ভিটিআরসহ সংলগ্ন একাধিক গ্রাম এমনকি পার্শ্ববর্তী বিহারের একাংশ মানুষ এই সুবিধে পেয়ে থাকেন।
advertisement
শফিকুল জানান, তিনি বর্তমানে ডেকোরেটরের ব্যবসা রয়েছে। সেখান থেকে উপার্জিত অর্থের কিছুটা এই কাজে ব্যয় করেন তিনি। সকলকে এই ভাবেই এগিয়ে আসা বার্তা দিয়েছেন সকলের প্রিয় শফিকুল দা। শফিকুলের এই পরোপকারী মনোভাবের জেরে খুসি গ্রামের সাধারণ মানুষ। তারা প্রাণ ভরে আশীর্বাদও করেন এই সমাজকর্মীকে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 02, 2024 8:09 PM IST








