advertisement

North Dinajpur News: মাদকচক্রের আস্তানায় পুলিশের হানা, ফাঁস বেআইনি কারবার! আরও যা যা বেরিয়ে এল, দেখে সবাই ভয়ে কাঁপছে

Last Updated:

North Dinajpur News: চোপড়া থানার বড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার মাদক সহ আরও অনেক জিনিস।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
চোপড়া, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক: চোপড়া থানার বড় সাফল্য। রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিশেষ অভিযান। ডিএসপি ডিইবি রাহুল বর্মন ও আইসি সুরজ থাপার নেতৃত্বে চালানো হয়েছে এই অভিযান। মাঝিয়ালী এলাকার হাঁসখারীতে অভিযান চালানো হয় এক মাদক বিক্রেতার বাড়িতে।
জানা গিয়েছে, মাদক বিক্রেতা মনসুর আলমের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় মাদক কারবারীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, সেখান থেকে একটি ওয়ান-শাটার আগ্নেয়াস্ত্র, বহু ব্রাউন সুগারের প্যাকেট, সিম কার্ড, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : স্ত্রী’র কথায় কান দেয়নি ‘অবাধ্য’ স্বামী, ফল মিলল হাতেনাতে! ঘরে ঢোকার জেদেই সব শেষ
এছাড়াও সেখান থেকে তিনটি মোটরবাইক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় দুষ্কৃতীরা যানবাহন ফেলে পালিয়ে যায়। তবে এই ঘটনায় মনসুর আলমসহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। চোপড়া থানার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুন : ঠাণ্ডায় কুঁকড়ে গিয়েছিল, ভগবানের মতো এগিয়ে এল সিভিক ভলান্টিয়ার! মানবাজারে উদ্ধার ঝাড়খণ্ডের যুবক
অন্যদিকে এলকায় মাদক কারবার ও বেআইনি কাজকর্ম রুখতে ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে যেভাবে মাদক কারবারীর হদিশ পাওয়া গিয়েছে এলাকায়, তা বন্ধ করা না গেলে যুব সমাজ বড় ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এছাড়াও একাধিক অস্ত্র উদ্ধারের ঘটনা আরও চিন্তা বাড়িয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: মাদকচক্রের আস্তানায় পুলিশের হানা, ফাঁস বেআইনি কারবার! আরও যা যা বেরিয়ে এল, দেখে সবাই ভয়ে কাঁপছে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement