ঘন কুয়াশার জেরে ব্যাহত উত্তরবঙ্গে ট্রেন চলাচল
Last Updated:
ঘন কুয়াশার জেরে ব্যাহত উত্তরবঙ্গে ট্রেন চলাচল। এক থেকে দেড় ঘণ্টা দেরিতে চলছে আপ দার্জিলিং মেল।
#কলকাতা: ঘন কুয়াশার জেরে ব্যাহত উত্তরবঙ্গে ট্রেন চলাচল। এক থেকে দেড় ঘণ্টা দেরিতে চলছে আপ দার্জিলিং মেল। দেরিতে চলছে আপ পদাতিক এক্সপ্রেস,আপ কাঞ্চনকন্যা ,আপ উত্তরবঙ্গ সহ একাধিক ট্রেন। দেড় ঘণ্টা দেরিতে চলছে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ দেরিতে অবধ-অসম সহ একাধিক দূরপাল্লার ট্রেন
তাপমাত্রার পারদ নামল ১১ ডিগ্রিতে ৷ কুয়াশাচ্ছন্ন জাতীয় সড়ক থেকে রেল লাইন ৷ ঘন কুয়াশায় ঢাকা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। দৃশ্যমানতা কম হওয়ায় সড়ক ও রেল পরিষেবা ব্যাহত।
সকাল থেকে কুয়াশায় ঢাকা উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা। বেলা বাড়লেও রোদের দেখা নেই। জাতীয় ও রাজ্য সড়কে ট্রাফিক স্লো।
advertisement
Location :
First Published :
Dec 27, 2017 9:55 AM IST











