advertisement

হাটে সবজির সঙ্গে মিলছে চিকিৎসাও, মানুষও ছুটছেন দলে দলে! বিপদ হবে না তো?

Last Updated:

প্রশিক্ষিত চিকিৎসকরা আসল চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। মানুষকে সচেতন হতে হবে।

+
হরিশ্চন্দ্রপুরের

হরিশ্চন্দ্রপুরের গোবরাঘাট হাটে চিকিৎসা পরিষেবায় হাতুড়ে চিকিৎসকরা।

মালদহ, জিএম মোমিন: শুধু চেম্বার বা হাসপাতাল নয় মালদহে এবারে খোলা হাটেও মিলছে চিকিৎসা পরিষেবা। তবে এমবিবিএস বা এমডি চিকিৎসক নয়। টেবিল সাজিয়ে চেম্বার করে মালদহের হরিশচন্দ্রপুরের গোবরাঘাট হাটে রোগীদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন গ্রামের হাতুড়ে চিকিৎসকদের। হাটে বিভিন্ন রকম অস্থায়ী দোকানপাটের পাশাপাশি টেবিল সাজিয়ে চেম্বার‌ করেছেন হাতুড়ে চিকিৎসকরা।
যেখানে চিকিৎসা পরিষেবা দিতে দেখা গেল ডিগ্রিহীন প্রায় পাঁচ থেকে ছয়টি গ্রামীন হাতুড়ে চিকিৎসকদের। দন্ত ব্যথা সহ ছোটখাটো একাধিক শারীরিক সমস্যা নিয়ে এই হাতুড়ে চিকিৎসকদের কাছে ভিড় জমাচ্ছেন হাটে আসা মানুষজন। দাঁত তোলা সহ একাধিক শারীরিক সমস্যার জন্য ওষুধ নিচ্ছেন অনেকে। একটি নয় জেলার বিভিন্ন হাটে রয়েছে তাদের একাধিক চেম্বার।
advertisement
আরও পড়ুন : দেবজ্ঞানে করা হয় পুজো, স্বাধীনতা দিবসে দেওয়া হয় সিঙারা ভোগ! রায় বাড়ির আরাধ্য কে জানেন?
যদিও আসল চিকিৎসাগত ডিগ্রি ছাড়া হাটে এমন চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। হাটে আসা এক বাসিন্দা হায়াত জানান, “মানুষদের চিকিৎসার জন্য প্রকৃত চিকিৎসকদের কাছে যাওয়া উচিত। ডিগ্রিধারী প্রশিক্ষিত চিকিৎসকরা আসল চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। মানুষকে সচেতন হতে হবে। হাতুড়ে চিকিৎসকদের ওষুধ পরিবেশন এবং চিকিৎসা পরিষেবা কতটা কাজে আসবে, তা জানা নেই। তবে ডিগ্রিহীন হাটের এই চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশাসনের তদন্ত হওয়া প্রয়োজন।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজও বিভিন্ন গ্রামীন এলাকায় দেখা দেয় ছোট বড় সাপ্তাহিক হাট। হাটে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি দেখা যায় বিভিন্ন রকম দোকানপাট। তবে খোলা হাটে চিকিৎসকদের মত চেম্বার করে হাতুড়ে চিকিৎসকদের এমন এই চিকিৎসা পরিষেবা ভাবাচ্ছে সকলকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হাটে সবজির সঙ্গে মিলছে চিকিৎসাও, মানুষও ছুটছেন দলে দলে! বিপদ হবে না তো?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement