advertisement

পরিত্যক্ত বাড়ির শৌচাগার থেকে ৩ ড্রাম তাজা বোমা উদ্ধার, ছাব্বিশের ভোটের আগে উত্তেজনা ছড়ানোর চেষ্টা! কালিয়াচকে আতঙ্ক

Last Updated:

পরিত্যক্ত বাড়ি মালিকের নাম অর্জুন মন্ডল। বাড়ির মালিক অনেক দিন আগেই মারা গিয়েছেন। সেই বাড়িতে কেউ থাকেন না।

পরিত্যক্ত শৌচাগার থেকে তাজা বোমা উদ্ধার
পরিত্যক্ত শৌচাগার থেকে তাজা বোমা উদ্ধার
কালিয়াচক, মালদহ, জিএম মোমিন: আবার‌ও বোমা উদ্ধার মালদহের কালিয়াচকে। বোমা উদ্ধারের ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচকের ধুরিটোলা গ্রামে। গ্রামেরই এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় তিনটি ড্রাম। তার মধ্যেই লুকানো ছিল বেশ কয়েকটি তাজা বোমা।
আরও পড়ুনঃ ফুটবল খেলতে যাওয়ার পথে মর্মান্তিক কাণ্ড! বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল খেলোয়াড়দের গাড়ি, মুহূর্তে সব শেষ
মালদহের কালিয়াচক থানার কালিয়াচক ২ গ্রাম পঞ্চায়েতের ধুরিটোলা গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে উদ্ধার হয় বোমা গুলি। জানা গিয়েছে, ওই পরিত্যক্ত বাড়ি মালিকের নাম অর্জুন মন্ডল। বাড়ির মালিক অনেক দিন আগেই মারা গিয়েছেন। সেই বাড়িতে কেউ থাকেন না। যদিও সেই পরিত্যক্ত বাড়ির পাশেই রয়েছে মৃত অর্জুন মন্ডলের দাদা নিখিল মন্ডলের বাড়ি। কে বা কারা এই বোমাগুলো সেখানে রেখে গিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের দাবি, সকালে ধুরিটোলা গ্রামে মৃত অর্জুন মন্ডলের পরিত্যক্ত বাড়ির পিছনের শৌচাগার থেকে তিনটি ড্রাম থেকে তাজা বোমাগুলি উদ্ধার হয়। বোমা মজুতের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ এবং সিআইডির বোম স্কোয়ার্ডের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডির বোম স্কোয়ার্ডের সদস্যরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পরিত্যক্ত বাড়ির শৌচাগার থেকে ৩ ড্রাম তাজা বোমা উদ্ধার, ছাব্বিশের ভোটের আগে উত্তেজনা ছড়ানোর চেষ্টা! কালিয়াচকে আতঙ্ক
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement