advertisement

Malda News: বেসনের তৈরি ঝুরিতে গুড় বা চিনির প্রলেপ, জিভে জল মুচমুচে ঝুরির টানে মেলায় ভিড়!

Last Updated:

Malda News: মালদহ শহরের ফুলবাড়ি কার্তিক পুজায় ব্যাপক চাহিদা এই মিষ্টির, দর্শকেরা ঝুরি বৃষ্টির জন্যই এখানে আসেন ভিড় করেন

+
ঝুরি

ঝুরি মিষ্টি

মালদহ: মেলার আকর্ষণ হল মুচমুচে ঝুরি ভাজা। অনান্য মিষ্টির চাহিদা তেমন নেই, পথ চলতি মানুষ থেকে মেলায় আগত দর্শনার্থী সকলেই কিনছেন এই ঝুরি। মালদহ শহরের ফুল বাড়ি কার্তিক পুজোয় আকর্ষণ এই মিষ্টান্নই। চিনি বা গুড়ের ঘানিতে ডোবানো আটা ও বেসনের তৈরি ঝুরি। মূলত গ্রামীণ এলাকায় মিষ্টির দোকানে বাজারে বা সপ্তাহিক হাটের দোকানে পাওয়া যায়। চিনির ঘানিতে ডোবালে সাদা রঙের হয়, আর গুড়ের ঘানিতে ডোবালে লাল রঙের হয় এই মিষ্টি।
তবে বাজারে গুড়ের ঝুরির চাহিদা সব থেকে বেশি। মালদহ শহরের ঐতিহাসিক কার্তিক পুজোর মেলায় প্রতিটি মিষ্টির দোকানে এই ঝুরি পাওয়া যায়। মেলার খাবারের মধ্যে বিখ্যাত এই ঝুরি। অনান্য মিষ্টির তুলনায় এই ঝুরির বিক্রি কয়েক গুন বেশি। এই মেলায় যেমন জেলা ও জেলার বাইরে থেকে মিষ্টি ব্যাবসায়ীরা দোকান নিয়ে আসেন। তেমনি বহু দূর দূরান্তের মানুষ এখানে আসেন এই ঝুরি মিষ্টির টানে। মেলা শেষেও এখানে দোকান থেকে যায়। শীতের বাজারে ব্যাপক বিক্রি হতে থাকে ঝুরি। এই বছর ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ঝুরি মিষ্টান্ন। বিক্রেতা সুকুমার শেখ বলেন, ফুলবাড়ি কার্তিক পুজার মেলায় ঝুরি ছাড়া আর অন্য কোন মিষ্টি তেমন বিক্রি হয় না। তাই আমরা এই মিষ্টি এখানে বেশি করে তৈরি করি। ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
advertisement
advertisement
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার এটি। বেসন, আটা দিয়ে প্রথমে তৈরি করা হয়। তেলে ভেজে গুড় ও চিনির ঘানিতে ডোবানো হয়। ঝুরির গায়ে মিষ্টির প্রলেপ পড়ে অনেকটা পুরু। এই ভাবেই তৈরি হয় এই মিষ্টি। অনান্য মিষ্টির থেকে খেতে সম্পূর্ণ আলাদা এই মিষ্টি। আর অন্য কোথাও তেমন চাহিদা না থাকলেও মালদহ শহরের ঐতিহ্যবাহী কার্তিক পুজোর মেলায় এই খাবারের চাহিদা অবাক করে বিক্রেতাদের।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বেসনের তৈরি ঝুরিতে গুড় বা চিনির প্রলেপ, জিভে জল মুচমুচে ঝুরির টানে মেলায় ভিড়!
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement