advertisement

Biryani: আনারকলি থেকে ইলিশ বিখ্যাত সব বিরিয়ানি এখন মালদহে, র‌ইল ঠিকানা!

Last Updated:

Biryani: বিরিয়ানি উৎসবের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১১ রকম নামিদামি বিরিয়ানি প্রদর্শন করেন তাঁরা। যার মধ্যে অন্যতম ছিল দিল্লির আনারকলি বিরিয়ানি এবং বাহিষ্ঠি বিরিয়ানি। 

+
মালদহের

মালদহের একটি রেস্তোরাঁয় বিরিয়ানি উৎসব

মালদহ, জিএম মোমিন: চিকেন, মটন বিরিয়ানি তো প্রায় সকলের কাছে পরিচিত। তবে খেয়েছেন কি কোনদিন আনারকলি বা বাহিষ্টি বিরিয়ানি? কোন বড় শহর বা রাজধানী নয় এবার দিল্লি খ্যাত বিশেষ বিরিয়ানি মিলবে মালদহে। ছুটতে হবে না দিল্লি, কলকাতা, মুম্বইয়ের মত বড় শহর। দিল্লি খ্যাত বিশেষ আনারকলি এবং বাহিষ্ঠি বিরিয়ানি মিলবে এবার মালদহে।
মালদহে এই প্রথম ১১ রকম বিরিয়ানি প্রদর্শন খাদ্য রসিকদের মন জয় করলেন বিক্রেতারা। বিরিয়ানি উৎসবের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১১ রকম নামিদামি বিরিয়ানি প্রদর্শন করেন তাঁরা। যার মধ্যে অন্যতম ছিল দিল্লির আনারকলি বিরিয়ানি এবং বাহিষ্ঠি বিরিয়ানি। পাশাপাশি এদিনের এই বিরিয়ানি উৎসব উপলক্ষে ইলিশ বিরিয়ানি, ভেজ কোফতা, মাটন কিমা, কলকাতা, হায়দ্রাবাদি, আওয়াধি ইত্যাদি জায়গার বিশেষ বিখ্যাত বিরিয়ানি গুল তৈরি করা হয়। যা খেতে ব্যাপক ভিড় জমে খাদ্য রসিকদের। ১৯৯ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকা দামের বিখ্যাত বিরিয়ানি রয়েছে রেস্তোরাঁয়। এক খাদ্য রসিক রাধা মণ্ডল জানান, “এই প্রথম কোনও বিরানি উৎসব দেখলাম। খুব ভাল লাগল বিরিয়ানি খেয়ে। দাম হিসেবে স্বাদ সত্যি খুবই অসাধারণ।”
advertisement
advertisement
রেস্তোরাঁ ম্যানেজার পঞ্চানন রায় জানান, “মালদহ জেলায় এই প্রথম কোন বিরিয়ানির উৎসব করা হয়েছে। তাঁদের রেস্তোরাঁর উদ্যোগে বিভিন্ন রাজ্যের বিখ্যাত প্রায় ১১ ধরনের বিরিয়ানি প্রদর্শন করা হচ্ছে। দিল্লির বিখ্যাত বিরিয়ানির পাশাপাশি নার্গিস কোফতা , চিকেন চ্যাঙেজি, মাটন জাহাঙ্গীরী, ইরানি ফিস টিক্কা, মাটন নীহারী সহ একাধিক রকম মকটেলস ও প্রায় শতাধিক রকম আইটেম রয়েছে। উৎসবের পাশাপাশি সাধারণ দিনেও ভিড় বাড়ছে খাদ্য রসিকদের।”
advertisement
মুঘলদের রাজকীয় প্রাসাদের মত সাজানো হয়েছে রেস্তোরাঁ। দিল্লি খ্যাত বিশেষ এই বিরিয়ানি তৈরি করা হচ্ছে দিল্লি স্টাইলে। শুধু জেলা নয় পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ থেকেও বিশেষ এই আনারকলি চিকেন বিরিয়ানি এবং বাহিষ্ঠি মাটন বিরিয়ানি খেতে ভিড় জমছে খাদ্য রসিকদের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Biryani: আনারকলি থেকে ইলিশ বিখ্যাত সব বিরিয়ানি এখন মালদহে, র‌ইল ঠিকানা!
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement