advertisement

Migrant Worker: বাবার মৃত্যুর ৬ মাসের মধ্যে চলে গেল ছেলে! ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি, শোকে পাথর পরিবার

Last Updated:

Migrant Worker: গত ৬ মাস আগে বাবা মারা যাওয়ার পর বাড়ির সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন পরিবারে একমাত্র ছেলে। পরিবারের হাল ধরতে উপার্জনের জন্য পাড়ি দিতে হয়েছিল ভিনরাজ্যে। তবে কে জানত তাঁর এমন পরিণতি হবে!

+
কান্নায়

কান্নায় ভেঙে পড়েছে পরিবার

মালদহ, জিএম মোমিনঃ বাবার মৃত্যুর শোক কাটতে না কাটতে এবার একমাত্র উপার্জনকারী ছেলের মৃত্যুতে অথৈ জলে পরিবার। গত ৬ মাস আগে বাবা মারা যাওয়ার পর বাড়ির সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন পরিবারের একমাত্র ছেলে। পরিবারের হাল ধরতে উপার্জনের জন্য পাড়ি দিতে হয়েছিল ভিনরাজ্যে। তবে কে জানত তাঁর এমন পরিণতি হবে! ভিনরাজ্যে কাজ করার সময় অসুস্থ হয়ে মৃত্যু হল পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মালদহের রতুয়া ১ ব্লকের পশ্চিম রুকুন্দিপুরের ঢুলিপাড়ায়।
জানা গিয়েছে, ভিনরাজ্যে মৃত শ্রমিকের নাম অর্জুন চৌধুরী, বয়স ৩৩ বছর। বর্তমানে তাঁর পরিবারে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী সহ ও দুই নাবালক সন্তান। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত এক মাস আগে গুজরাতের সুরাতে পাইপ লাইনের কাজ করতে যান অর্জুন। কিন্তু সেই কাজে গিয়ে গত শনিবার তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।
advertisement
আরও পড়ুনঃ গ্যাস গোডাউনে দুঃসাহসিক চুরি! লক্ষ লক্ষ টাকা হাতাল চোরেরা, মাথায় হাত বাঁকড়ার ব্যবসায়ীর
গুজরাতের একটি হাসপাতালে অর্জুনকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। যদিও এই বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুর আসল রহস্য নিয়ে এখন‌ও ধোঁয়াশায় পরিবারের সদস্যরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পশ্চিম রুকুন্দিপুর ঢুলিপাড়ায়। এমন পরিস্থিতিতে পরিবারের একমাত্র উপার্জনকারী হারানোয় অথৈ জলে পড়েছেন পরিবারের সদস্যরা। ঘটনায় গ্রামবাসীরা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্যের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Migrant Worker: বাবার মৃত্যুর ৬ মাসের মধ্যে চলে গেল ছেলে! ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি, শোকে পাথর পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement