advertisement

Carbide Gun Disaster in Malda: মধ্যপ্রদেশের পর এ বার মালদহ! দীপাবলিতে কার্বাইড গান কেড়ে নিল শিশু ও কিশোরদের চোখের আলো

Last Updated:

Carbide Gun Disaster in Malda:মধ্যপ্রদেশের পর এবারে মালদহে কার্বাইড গান ব্যবহারের ফলে আহত আটজন শিশু ও তরুণ। কার্বাইড গান ব্যবহারের ফলে আহত হয়ে মালদহ শহরে চোখের চিকিৎসা করাতে এসে জানা গেল এমন কাণ্ড। কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু‌ ও তরুণ। মালদহ জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে।

+
কার্বাইড

কার্বাইড গান তৈরির সামগ্রী

মালদহ, জিএম মোমিন: কালীপুজোয় সোশ্যাল মিডিয়া দেখে কার্বাইড গান তৈরি করে বিস্ফোরণ। মধ্যপ্রদেশের পর এবারে মালদহে কার্বাইড গান ব্যবহারের ফলে আহত আটজন শিশু ও তরুণ। কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু‌ ও তরুণ। মালদহ জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে। যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা। চিকিৎসা করাতে আসা আহত এক কিশোর আকাশ বিশ্বাস জানান ‘‘সোশ্যাল মিডিয়ার দেখে কার্বাইড গান তৈরি করেছিলাম কালীপুজোর দিন আতশবাজির সাথে সেটিও ফাটাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।’’
একইভাবে আহত হয়েছেন মালদহের হবিবপুরের এক তরুণ কিশোর বিশ্বাস। কিশোর জানান, তাঁদের গ্রামেরই একটি ছেলে সেই কার্বাইড গান তৈরি করেছিলেন। তাতে আগুন ধরে যায়। নেভানোর সময় হাত লাগে কার্বাইডে। ‌ভুলবশত সেই হাত চোখে লাগলে চোখের সমস্যা দেখা দেয়। এখন চোখে ঝাপসা দেখছেন। চক্ষু চিকিৎসক অমিতেন্দু সাহা জানান, “ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন। তার জেরেই বিস্ফোরণ ঘটছে। আর তা চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।”
advertisement
আরও পড়ুন : এ যেন উলটপুরাণ! সামনেই ছট পুজো, কলার দাম বেশি না হয় উল্টে নেমে গেল অনেকটাই! কারণ জানলে চমকে যাবেন
শুধু তাই নয় এমন কর্মকাণ্ডে জেলার বিভিন্ন প্রান্তে ৮ জন শিশু এবং তরুণরা আহত হয়েছেন।ইতিমধ্যে এই ঘটনায় মধ্যপ্রদেশের ভোপালে দৃষ্টি হারিয়েছেন অনেকে। কার্বাইড গান ব্যবহারের ফলে মধ্যপ্রদেশের ভোপালের পর এ বার মালদহ জেলায় এমন ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Carbide Gun Disaster in Malda: মধ্যপ্রদেশের পর এ বার মালদহ! দীপাবলিতে কার্বাইড গান কেড়ে নিল শিশু ও কিশোরদের চোখের আলো
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement