5G-র যুগে ছিল না বিদ্যুৎ! রাজ্যের 'এই' গ্রামে স্বাধীনতার ৭৯ বছর পরিষেবা মিলতেই ঘটা করে উদ্বোধনে প্রশাসন
- Reported by:Jiam Momin
- Published by:Madhab Das
Last Updated:
আট থেকে আশিরা ব্যস্ত যখন আধুনিক প্রযুক্তির ব্যবহারে। সেখানে দাঁড়িয়ে স্বাধীনতার প্রায় ৭৯ বছর পরও বিদ্যুতের আলো পেত না এই গ্রাম
মালদহ, জিএম মোমিন: মালদহের একই গ্রামে রয়েছে দুই রাজ্যের বাসিন্দা। কেউ বিহারের বাসিন্দা তো আবার কেউ পশ্চিমবঙ্গের। আর সেই গ্রামেই এতদিন ছিল না কোনওরকম বিদ্যুৎ পরিষেবা। দেশ স্বাধীনের প্রায় ৭৯ বছর পর ভারত ডিজিটাল যুগে পরিণত হলেও দুই রাজ্যের সীমানায় অবস্থিত এই গ্রাম থেকেছে আলোহীন অবস্থায়। বর্তমান যুগে যেখানে শহর থেকে গ্রামের অলিগলিতে পৌঁছে গেছে বিদ্যুৎ থেকে ফাইভ-জি নেটওয়ার্ক পরিষেবা। যেখানে আট থেকে আশিরা ব্যস্ত আধুনিক প্রযুক্তির ব্যবহারে। সেখানে দাঁড়িয়ে স্বাধীনতার প্রায় ৭৯ বছর পর বিদ্যুতের আলো পেল মালদহের হরিশ্চন্দ্রপুরে রাজ্য সীমানায় অবস্থিত এই গ্রামে থাকা বাংলার বাসিন্দারা।
advertisement
দুই রাজ্যের সীমানায় অবস্থিত এই গ্রামের দুর্ভোগের কাহিনী যেন হার মানাবে সাদাকালো চিত্রের সিনেমাকেও। বাংলা বিহার সীমানায় অবস্থিত বিহারের সুরতপুর ও মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের অনুপনগর গ্রাম। গ্রামের নাম আলাদা হলেও দুই রাজ্যের বাসিন্দাদের বাড়ি ঘর একই জায়গায়। গ্রামের দুই রাজ্যের বাসিন্দারাই বাংলাভাষী। তবে বিদ্যুৎ পরিষেবা না থাকায় সমস্যায় পড়েছিলেন গ্রামের সকলেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এবার মালদহের ওই গ্রামে গ্রামে বিদ্যুৎ পরিষেবার উদ্বোধন করেন স্থানীয় মালদহ জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম। তিনি জানান, “বাংলা বিহার সীমানায় অবস্থিত এই গ্রামে দুই রাজ্যের বাসিন্দাদের বসবাস। তবে আমরা প্রশাসনিক পদ্ধতি অনুযায়ী আমাদের রাজ্যের বাসিন্দাদের বিদ্যুৎ পরিষেবা দিয়েছি। আশা করছি এর ফলে আগামীতে গ্রামে বসবাসকারী দুই রাজ্যের সকল বাসিন্দারা উপকৃত হবেন।”
advertisement
এদিকে গ্রামে বাংলার বাসিন্দাদের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা হওয়ায় আশায় বুক বেঁধেছেন গ্রামেরই বিহারের বাসিন্দারা। বাড়ির পাশেই বিদ্যুৎ পরিষেবা হওয়ায় কিছুটা হলেও বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে উপকৃত হবেন বিহারের বাসিন্দারাও বলে আশাবাদী সকলে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 16, 2025 2:35 PM IST










