advertisement

আচমকা হলটা কী বাঁকুড়ায়! মাঠের ধারে, পুকুর পাড়ে ড্রোন নিয়ে হাজির চাষিরা, জানুন

Last Updated:

সরকারি এগ্রিকালচার থেকে ড্রোন চালানো শিখে সেই ড্রোন উড়িয়ে জমিতে ওষুধ ছড়িয়ে দেওয়া হচ্ছে। বেঁচে যাচ্ছে সময়, পরিশ্রম।

+
ড্রোন 

ড্রোন 

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া জেলায় চাষের জমিতে ওষুধ কিংবা জল স্প্রে করতে গিয়ে সাপের কামড়ে প্রতিবছর প্রাণ হারান এক বড় সংখ্যক কৃষকরা। চাষ জমিতে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা এতটাই ঘনঘন হয় যে, এই ঘটনা ঘটলে যেন সাধারণ মানুষ আর অবাক হননা। তবে গরিব কৃষকরা পায়ে হাতে চট বেঁধে মাঠে নামেন চাষের কাজে।
প্রতিনিয়ত মৃত্যু ভয় তাদের মাথার ওপর কাল মেঘের মতো দানা বেঁধে থাকে। তবে এই মৃত্যু ভয় এবার ড্রোন পাইলটের ড্রোনের প্রপেলারের হাওয়ায় উড়ে যাচ্ছে বাঁকুড়ার ছাতনায়। সরকারি এগ্রিকালচার থেকে ড্রোন চালানো শিখে সেই ড্রোন উড়িয়ে জমিতে ওষুধ ছড়িয়ে দেওয়া হচ্ছে। বেঁচে যাচ্ছে সময়, পরিশ্রম। বেঁচে যাচ্ছে কৃষকদের প্রাণ। শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না কৃষকরা। জলের অপচয় কম হচ্ছে। ওষুধ ফসলের প্রতিটি অংশে পৌঁছে যাচ্ছে, ফলন হচ্ছে ভাল। দুর্দান্ত এক বিপ্লব এ যেন বাঁকুড়ার ছাতনার বুকে।
advertisement
advertisement
একজন কৃষক সারাদিন কাজ করলে বিঘা চার জমিতে ওষুধ ছড়াতে পারবেন। তবে এই ড্রোন মাত্র দুই থেকে আড়াই মিনিটে এক বিঘা জমিতে ছড়িয়ে দিচ্ছে ওষুধ। তরল সার এবং ওষুধ ছড়ান যায় এই ড্রোনের মাধ্যমে। ড্রোনের নিচে লাগান রয়েছে একটি ছোট্ট ট্যাংকি। তাতেই ভরা হচ্ছে তরল ওষুধ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া জেলার ছাতনা দুই নং গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ঝগড়াপুর গ্রামে কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র FAIC ছাতনার ব্যবস্থাপনায় প্রায় ৫০ বিঘা জমিতে কীটনাশক স্প্রে করা হলো ড্রোনের মাধ্যমে। এর ফলে খুশি কৃষকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আচমকা হলটা কী বাঁকুড়ায়! মাঠের ধারে, পুকুর পাড়ে ড্রোন নিয়ে হাজির চাষিরা, জানুন
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement