advertisement

'দুর্ঘটনাই' নয়...! মালনদীর ঘটনাস্থল পরিদর্শন করে 'বিস্ফোরক' অভিযোগ বিজেপি প্রতিনিধি দলের

Last Updated:

BJP On Mal River Immersion: শুক্রবার সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক মনোজ টিগ্গা-সহ বিজেপির নয় সদস্যের একটি প্রতিনিধি দল গিয়েছিল মালবাজারে। এলাকাটি ঘুরে দেখার পর সরাসরি ঘটনা প্রসঙ্গে প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন তাঁরা।

মালনদীর ঘটনাস্থল পরিদর্শন করে 'বিস্ফোরক' বিজেপি
মালনদীর ঘটনাস্থল পরিদর্শন করে 'বিস্ফোরক' বিজেপি
#জলপাইগুড়ি: বিজেপি প্রতিনিধি দল মাল নদীর মর্মান্তিক ঘটনাস্থল দেখতে গিয়ে এবার সরাসরি খুনের অভিযোগ তুলল। শুক্রবার সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক মনোজ টিগ্গা-সহ বিজেপির নয় সদস্যের একটি প্রতিনিধি দল গিয়েছিল মালবাজারে। এলাকাটি ঘুরে দেখার পর সরাসরি ঘটনা প্রসঙ্গে প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন তাঁরা। বিজেপি প্রতিনিধি দলের অন্যতম সদস্য বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, 'দুর্ঘটনা নয়, এটা খুন। এতগুলি মানুষকে কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।'
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মাল নদীতে এই বিপর্যয় নিয়ে স্থানীয় প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন। সুকান্ত মজুমদারের দাবি ছিল, 'বালি ও পাথর মাফিয়াদের সাহায্য করতে মাল পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে নদীতে কৃত্রিম বাঁধ তৈরি করা হয়েছিল।' এমন দুর্ঘটনার পিছনে কৃত্রিম বাঁধ তৈরির একটি যোগ থাকার সম্ভাবনাও উসকে দিয়েছিলেন সুকান্ত।
advertisement
advertisement
দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি এদিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে এই প্রতিনিধি দল। শুধু তাই নয়, অহতদের দেখতে হাসপাতাল ও থানাতেও যান প্রতিনিধি দলের সদস্যরা। নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে।
advertisement
বিজেপি প্রতিনিধি দলের আজকের এই পর্যবেক্ষণের বিস্তারিত আগামিকাল রিপোর্ট আকারে রাজ্য কমিটির হাতে তুলে দেওয়া হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'দুর্ঘটনাই' নয়...! মালনদীর ঘটনাস্থল পরিদর্শন করে 'বিস্ফোরক' অভিযোগ বিজেপি প্রতিনিধি দলের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement