advertisement

Tufanganj: দিদির বিয়েতে গিয়ে নিখোঁজ যুবতী! পরদিনই বাড়ির পাশের ডোবাতে ভেসে উঠল...

Last Updated:

Missing Lady's Body found in pond: দিনহাটা থেকে বাবা-মায়ের সঙ্গেই পিসতুতো দিদির বিয়েতে যোগ দিতে তুফানগঞ্জে  এসেছিলেন শম্পা।

Tufanganj Police
Tufanganj Police
#কোচবিহার: দিদির বিয়েতে প্রাণ হারালেন যুবতী! মর্মান্তিক এই ঘটনা ঘটেছে তুফানগঞ্জ থানার নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের  দক্ষিণ রাজারকুঠি এলাকায়। দিদির বিয়ের অনুষ্ঠানে এসে দিনভর  নিখোঁজ ছিল ওই যুবতী। তারপর শনিবার ওই বাড়ির পাশের ডোবা থেকেই দেহ উদ্ধার হয় যুবতীর।
পুলিশ সূত্রের খবর, মৃত ওই যুবতীর নাম শম্পা দাস। তাঁর বাড়ি দিনহাটা এলাকায়। স্থানীয় মানুষজন ও পরিবারের দাবি, দিনহাটা থেকে বাবা-মায়ের সঙ্গেই পিসতুতো দিদির বিয়েতে যোগ দিতে তুফানগঞ্জে  এসেছিলেন শম্পা। তবে শুক্রবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। দিনভর খোঁজাখুঁজি করেও শম্পার কোনও খোঁজ না মেলায় দিনহাটার বাড়িতে ফিরে যান যুবতীর মা ও বাবা।
advertisement
advertisement
শনিবার তুফানগঞ্জের বাড়ির পাশের ডোবায় শম্পার দেহ ভাসতে দেখে খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে দীর্ঘক্ষণের চেষ্টায় দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের উদ্দেশ্যে। পুকুর থেকে ওই যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে পরিবারের মধ্যেও। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
advertisement
Prabir Kundu
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tufanganj: দিদির বিয়েতে গিয়ে নিখোঁজ যুবতী! পরদিনই বাড়ির পাশের ডোবাতে ভেসে উঠল...
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement