Jungle Library: চারদিকে জঙ্গল, মাঝে লাইব্রেরি! বহু মানুষ এই জায়গায় ছুটে আসছেন বই পড়তে
- Reported by:Sarthak Pandit
- Published by:Purnendu Mondal
Last Updated:
শাল বাগানের মাঝে এই বিশেষ লাইব্রেরি তৈরি করা হয়েছে।
কোচবিহার: জেলা কোচবিহারের সদর শহর সংলগ্ন এলাকায় রয়েছে জঙ্গল ঘেরা ছোট্ট একটি এলাকা। এই এলাকা দীর্ঘ সময় ধরে শাল বাগান নামেই পরিচিত সকলের কাছে। শীতের মরসুমে জঙ্গলের আমেজ আরও অনেকটাই বেড়ে ওঠে। ফলে এই কারণেই শাল বাগানের মাঝে এক বিশেষ লাইব্রেরি তৈরি করা হয়েছে। আর এই লাইব্রেরির নাম রাখা হয়েছে জঙ্গল লাইব্রেরি। দীর্ঘ সময় ধরে জেলা কোচবিহারে এই ধরনের লাইব্রেরি ছিল না। মূলত প্রাকৃতিক পরিবেশের মাঝে বসে বই পড়ার যে আমেজ। সেই বিষয়টি আরও অনেকটাই এই লাইব্রেরির কৌতূহল বাড়িয়ে তুলছে।
কোচবিহারের এক কবি নীলাদ্রি দেব জানান, “দীর্ঘ সময় ধরে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব সকলের সামনে তুলে ধরা হচ্ছে। তবে এবার একটু অন্যরকম ভাবে এই গোটা বিষয়টি তুলে ধরা হয়েছে সকলের সামনে। কোচবিহারের এক সংগঠন অনাসৃষ্টি এই কাজটি বাস্তবায়িত করেছে। বহু মানুষ প্রকৃতির পরিবেশের মাঝে বসে বইয়ের স্বাদে ডুবে যেতে ছুটে আসছেন এখানে। দীর্ঘ সময় ধরে জেলায় এই ধরনের কোনও লাইব্রেরি ছিল না। প্রথম এই ধরনের কোনও লাইব্রেরি তৈরি হওয়ার কারণে অনেকটাই খুশি পরিবেশ প্রেমী ও বই প্রেমী মানুষেরা।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার এক প্রাক্তন শিক্ষক পার্থপ্রতিম রায় জানান, “প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আর সেই দায়িত্ব পালনে বেশ কিছু কর্মকাণ্ড করা অত্যন্ত জরুরি। তাহলে সকল মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে যাবে সহজে ও দ্রুত। তবে এই লাইব্রেরি বেশ অনেকটাই পছন্দ করছেন সকলে। আসলে পরিবেশের মাঝে বসে বই পড়ার যে আলাদা মজা সেই বিষয়টি উপভোগ করছেন বহু মানুষ। দীর্ঘ সময় ধরে এই ধরনের বিষয় জেলার মানুষেরা পাননি হাতের সামনে। এবার এই নতুন বিষয়টি ছোট থেকে বড় সকলের পছন্দ হতে শুরু করেছে।”
advertisement
আগামী দিনে এই ধরনের লাইব্রেরি আরও তৈরি করা হোক। আর পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হোক সকলের মাঝে। তাহলেই ভবিষ্যত দিনে পরিবেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গাছকে রক্ষা করা সম্ভব হবে। নাহলে অচিরেই গাছ ধ্বংসের ফলে পরিবেশ ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে এটুকু নিশ্চিত ভাবেই বলা যায়। এখন দেখার বিষয় এটাই যে সাধারণ মানুষের মাঝে আরও কতটা সাড়া জাগাতে পারে এই বিশেষ জঙ্গল লাইব্রেরি।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 16, 2024 8:38 PM IST







