advertisement

Jalpaiguri News: বিধায়কের প্রতিশ্রুতি পূরণ! জাগ্রত লোটাদেবী মায়ের মন্দিরে যাওয়ার জন্য তৈরি নিরাপদ ফুটব্রিজ, দুর্গম পথের দুশ্চিন্তা থেকে মুক্তি

Last Updated:

Jalpaiguri Lota Devi Temple: করলা নদীর উপর বহু প্রতীক্ষিত ফুটব্রিজ নির্মাণে সহজ ও নিরাপদ হল জলপাইগুড়ির লোটাদেবী মন্দিরে যাতায়াত। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে তৈরি এই সেতুতে সংরক্ষিত রইল প্রাচীন পুকুর ও কচ্ছপদের বাসস্থান।

+
ফুটব্রিজ

ফুটব্রিজ নির্মাণে সহজ ও নিরাপদ হল জলপাইগুড়ির লোটাদেবী মন্দিরে যাতায়াত

জলপাইগুড়ি, সুরজিৎ দে: অবশেষে প্রাচীন ঐতিহ্যবাহী পুকুরের হল সংরক্ষণ। পুকুরে থাকা কচ্ছপদের বাসস্থান হল নিশ্চিত। এবার এখানকার দর্শন পথ আর দুর্গম নয় বরং হল এক্কেবারে সহজ। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হল লোটাদেবী পৌঁছনোর জন্য ফুটব্রিজ।
আগে জলপাইগুড়ির এই জাগ্রত লোটাদেবী মায়ের মন্দিরে যেতে হলে পাড়ি দিতে হত জলপথে।  বর্ষায় কার্যত জল পেরিয়েই পৌঁছতে হত মায়ের কাছে। খানিক অসুবিধা হলেও মায়ের কাছে ভক্তদের আনাগোনায় কোনও খামতি ছিল না। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। আসন্ন বার্ষিক পুজো উৎসবের আগেই দারুণ সুখবর জলপাইগুড়িবাসীর জন্য।
advertisement
advertisement
কচ্ছপদের জন্য সংরক্ষিত বাসস্থান
কচ্ছপদের জন্য সংরক্ষিত বাসস্থান
করলা নদীর উপর নির্মিত হয়েছে বহু প্রতীক্ষিত ফুটব্রিজ। যার ফলে বর্ষাকালে নদী পারাপারের ভোগান্তি এখন অতীত। ব্রিজ তৈরির কাজ প্রায় শেষ এখন অপেক্ষা শুধু উদ্বোধনের। এর আগে লোটাদেবী মন্দিরে পৌঁছতে হলে ভক্তদের পুকুর ও জলপথ পেরিয়ে যেতে হত। খানিক অসুবিধা থাকলেও সারাবছরই পুণ্যার্থীদের আনাগোনা লেগে থাকত এই মন্দির চত্বরে। বিশেষ করে বার্ষিক পুজোর সময় ভিড় আরও বেড়ে যেত। নিরাপদ যাতায়াতের অভাবে বহু ভক্তই সমস্যার মুখে পড়তেন।
advertisement
আরও পড়ুনঃ শীতের শান্ত ঘুম বদলে গেল চিরঘুমে! ছাদ বেয়ে ঘরে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ, হাড়হিম করা কাণ্ড মালদহে
২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে করলা নদীর উপর একটি ফুটব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন জলপাইগুড়ির বিধায়ক ডাঃ প্রদীপ কুমার বর্মা। অবশেষে সেই কাজ সম্পন্ন হল।  উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের (NBDD) অর্থানুকূল্যে প্রায় ২ কোটি ৫৬ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে এই আধুনিক ফুটব্রিজ নির্মাণ সম্পূর্ণ হয়েছে। ফুটব্রিজ তৈরির ফলে শুধু ভক্তদের যাতায়াতই সহজ হল না, পাশাপাশি প্রাচীন পুকুর সংরক্ষণ ও পুকুরে থাকা কচ্ছপদের বাসস্থানও সুরক্ষিত থাকল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে প্রায় রোজই পর্যটক ও ভক্তদের আসা-যাওয়া শুরু হয়েছে। নতুন ফুটব্রিজ ঘিরে খুশির হাওয়া জলপাইগুড়ি জুড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে মন্দিরের পুরোহিত ও কমিটির সদস্যরাও সন্তোষ প্রকাশ করেছেন। উৎসবের মুখে মন্দির চত্বর সেজে উঠেছে নতুন রূপে। মা লোটাদেবীর দর্শন এখন আরও সহজ, আরও নিরাপদ এই বিশ্বাসেই আশাবাদী ভক্তমহল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বিধায়কের প্রতিশ্রুতি পূরণ! জাগ্রত লোটাদেবী মায়ের মন্দিরে যাওয়ার জন্য তৈরি নিরাপদ ফুটব্রিজ, দুর্গম পথের দুশ্চিন্তা থেকে মুক্তি
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement