advertisement

Alipurduar News: নদনদীতে মাছ ধরে বেড়ান? জানেন সরকারি নিয়ম! না জানলে ফেঁসে যেতে পারেন যেকোন সময়

Last Updated:

Alipurduar News: বন্যপ্রাণীর পাশাপাশি বনের নদীর মাছ শিকার করা আইনত অপরাধ। এই বিষয় নিয়ে জঙ্গল সংলগ্ন গ্রামে গ্রামে পৌঁছে সতর্কতা অভিযান চালাচ্ছেন বনবিভাগের কর্মী ও আধিকারিকরা।

+
বন্যপ্রাণ

বন্যপ্রাণ রক্ষায় বন দফতরের বিশেষ প্রচার

আলিপুরদুয়ার: বন্যপ্রাণীর পাশাপাশি বনের নদীর মাছ শিকার করা আইনত অপরাধ। এই বিষয় নিয়ে জঙ্গল সংলগ্ন গ্রামে গ্রামে পৌঁছে সতর্কতা অভিযান চালাচ্ছেন জলদাপাড়া বনবিভাগের কর্মী ও আধিকারিকরা। জঙ্গল সংলগ্ন বনবস্তিবাসীরা এই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারবে বলে ধারণা বন কর্মী ও অধিকারিকদের।
চোরাশিকার রুখতে এবং বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের কোদালবস্তি গ্রামে বন দফতরের তরফে বিশেষ শিবির অনুষ্ঠিত হয়েছে। যেখানে জলদাপাড়া বনবিভাগের সহকারী বন্যপ্রাণ আধিকারিক নভিকান্ত ঝাঁ সহ কোদালবস্তি রেঞ্জের রেঞ্জ অফিসার ও বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ শাখার আধিকারিকেরা উপস্থিত রয়েছেন।
advertisement
advertisement
মূলত বন্যপ্রাণীকে সংরক্ষণ করতে কি কি করণীয় তা নিয়ে অবগত করতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য ও যৌথ বনসুরক্ষা কমিটির সদস্যের নিয়ে বিশেষ কর্মশালার আয়জন হয়েছে। যেখানে দেখানো হচ্ছে একপ্রকার হাতে কলমে বন্যপ্রাণীদের সংরক্ষণ এবং এর ফলে কি কি লাভ হতে পারে। এছাড়া কেউ যদি চোরা শিকারের সঙ্গে যুক্ত হয় সেক্ষত্রে তার কি সাজা হতে পারে, এ সকল বিষয়ে অবগত করা হচ্ছে। পাশাপাশি, শুধু বন্যজন্তু নয়, চেং মাছ সহ নদীর অন্যান্য বেশ কিছু ছোট মাছ শিকার করলেও অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে বন দফতর তরফে জানানো হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে জলদাপাড়া বনবিভাগের সহকারী বন্যপ্রাণ আধিকারিক নভিকান্ত ঝাঁ বলেন, “জঙ্গলের সবচেয়ে কাছে এই বনবস্তিগুলোই রয়েছে। তাই তাদের প্রথমে সচেতন করলে অনেকাংশে বন্যপ্রাণ সংরক্ষণ এবং নানা অপরাধ রোখা সম্ভব হবে বলে আমাদের ধারণা। সেই কারণে প্রথমে এই এলাকার মানুষদের এ নিয়ে সচেতন করা হচ্ছে।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: নদনদীতে মাছ ধরে বেড়ান? জানেন সরকারি নিয়ম! না জানলে ফেঁসে যেতে পারেন যেকোন সময়
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement