Siliguri News: সিকিমে দুর্গতদের পাশে দাঁড়াল ইসকন, তুলে দেওয়া হচ্ছে সাহায্য
- Reported by:ANIRBAN ROY
- Edited by:Sudip Paul
Last Updated:
Siliguri News: প্রায় তিন সপ্তাহ বাদে এখনও অনেকে ত্রাণশিবিরে রয়েছেন। নদীর ওপরে থাকা প্রায় প্রতিটি সেতুই ভেঙে যাওয়ায় আশপাশের এলাকাগুলির সঙ্গে এখনও জেলা সদরের যোগাযোগ স্থাপন হয়নি। সেতু তৈরি সহ স্থানীয়দের উদ্ধারে এখনও কাজ করছে ভারতীয় সেনা।
শিলিগুড়ি: সিকিমে দুর্গতদের সেবায় কাজ করছে ইসকন। ৪ অক্টোবর লোনাক লেক বিপর্যয়ের জেরে উত্তর সিকিমে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষের ঘরবাড়ি নদীতে ভেসে গিয়েছে। প্রচুর মানুষ মারা গিয়েছেন। প্রায় তিন সপ্তাহ বাদে এখনও অনেকে ত্রাণশিবিরে রয়েছেন। নদীর ওপরে থাকা প্রায় প্রতিটি সেতুই ভেঙে যাওয়ায় আশপাশের এলাকাগুলির সঙ্গে এখনও জেলা সদরের যোগাযোগ স্থাপন হয়নি। সেতু তৈরি সহ স্থানীয়দের উদ্ধারে এখনও কাজ করছে ভারতীয় সেনা।
পাশাপাশি ৬ অক্টোবর থেকে উত্তর সিকিমের মংগন সহ আশপাশের এলাকায় দুর্গত মানুষকে দু’বেলা খাবার পৌঁছে দেওয়া থেকে শীতের পোশাক, কম্বল সবকিছুই ইসকনের তরফে দেওয়া হচ্ছে। যে সমস্ত জায়গায় রান্না করার মতো পরিস্থিতি নেই বা রান্নার জিনিস পৌঁছানোয় সমস্যা, সেখানের মানুষদের মধ্যে শুকনো খাবার, ফল, বিলি করা হচ্ছে।
ইসকনের উত্তর-পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেছেন,”বিপর্যয়ের দুদিন পর থেকে আমরা সিকিমের বিপর্যস্ত এলাকার মানুষের পাশে রয়েছি। এখনও বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়নি। আমরা সেখানেও পৌঁছানোর চেষ্টা করছি।’ তাঁর সংযোজন, ‘সিকিম এবং শিলিগুড়ি শাখা থেকে ১৫ জনের একটি দল গঠন করা হয়েছে। তাঁরাই প্রতিদিন সকাল থেকে রাত মানুষের সেবায় কাজ করছেন। সিকিম সরকারের সহযোগিতায় আমরা আরও দুর্গম এলাকায় পৌঁছে প্রচুর মানুষের কাছে পৌঁছাতে চাইছি।’
advertisement
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 26, 2023 8:48 PM IST









