advertisement

সীমান্তে বাড়তি নজরদারি, অনুপ্রবেশ রুখতে কড়া বিএসএফ

Last Updated:

India-Bangladesh Border- উন্মুক্ত ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি বিএসএফের। অনুপ্রবেশ চোরাকারবারি রুখতে অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন উন্মুক্ত এলাকাগুলিতে।

+
উন্মুক্ত

উন্মুক্ত সীমান্তে দূরবীন নিয়ে পাহারা বিএসএফের

মালদহ: সীমান্তে কড়া নজরদারি বিএসএফের। বিশেষ করে কাঁটাতারহীন এলাকায় বিশেষ নজরদারি চলছে। চোরাচালান ও অনুপ্রবেশ রুখতে বিএসএফের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও অনেক সময় বাংলাদেশীরা ভারতীয় ভূখণ্ডে এসে জমির ফসল নষ্ট করে দেয়। লোকসানের মুখে পড়েন ভারতীয় কৃষকেরা।
বিএসএফের পক্ষ থেকে ফসল বাঁচানোর জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। সব মিলিয়ে নিরাপত্তা দিতে বিএসএফের পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত এলাকার বাসিন্দা দেবী বেপারি বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের চাষের জমি রয়েছে। প্রতিদিন আমাদের জমিতে যেতে হয়। এখানে বিএসএফ ভাল পাহারা দিচ্ছে। আমরা কিছুটা হলেও নিশ্চিন্তে রয়েছি।
advertisement
আরও পড়ুন- বিশ্বকর্মা পুজো নয়! মকর সংক্রান্তিতেও আকাশ জুড়ে ঘুড়ির কাটাকুটি…কোথায় জানেন?
মালদহে মোট ১৭১ কিলোমিটার এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে ১২০ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে কাঁটাতার বেড়া। বাকি প্রায় ৩২ কিলোমিটার এলাকায় নেই কোন কাঁটাতার। এছাড়াও প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে জলপথ। এই উন্মুক্ত এলাকাগুলি দিয়েই বাংলাদেশের পাচারকারীরা এদেশে বিভিন্ন সামগ্রী যেমন বেআইনিভাবে পাচার করছে পাশাপাশি এই সমস্ত ফাঁকা জায়গা দিয়ে অনেক সময় অনুপ্রবেশ হচ্ছে।
advertisement
advertisement
ভারত-বাংলাদেশ সীমান্তের বহু ভারতীয় কৃষক কৃষি কাজ করছেন। যে সমস্ত এলাকায় কাঁটা তার বেড়া নেই, সেখানে কৃষকদের ফসল বাংলাদেশিরা নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ। তাই সমস্ত দিক দিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ভারতীয় সীমান্ত বাহিনীর পক্ষ থেকে এই সমস্ত উন্মুক্ত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু বলেন, হবিবপুরের বিস্তীর্ণ এলাকায় এখনও উন্মুক্ত সীমান্ত রয়েছে। তবে বিএসএফ জওয়ানরা নিয়মিত নজরদারি চালাচ্ছেন। পাচার অনুপ্রবেশ রুখতে প্রশংসনীয় কাজ করছেন তাঁরা। তার ফলে এলাকার মানুষ অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারছেন।
advertisement
আরও পড়ুন- বিশ্বকর্মা পুজো নয়! মকর সংক্রান্তিতেও আকাশ জুড়ে ঘুড়ির কাটাকুটি…কোথায় জানেন?
জওয়ানদের টহলদারি বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি দূরবীন দিয়ে এলাকাগুলোর নজরদারি চালাচ্ছে বিএসএফ। রাতেও এই সমস্ত ফাঁকা অঞ্চল গুলিতে বিএসএফের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বিএসএফের নজরদারি চালানোর ফলে অনেকটাই সুরক্ষিত হচ্ছেন সীমান্তবর্তী এলাকার ভারতীয় সাধারণ মানুষেরা।
advertisement
হরষিত সিংহ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সীমান্তে বাড়তি নজরদারি, অনুপ্রবেশ রুখতে কড়া বিএসএফ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement