advertisement

Relationship: অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল নাবালিকা প্রেমিকা! খুন করে শরীরে পাথর বেঁধে দেহ কুয়োতে ফেলে দিল প্রেমিক

Last Updated:

হাড় হিম করা এমনই ঘটনা ঘটেছে গুজরাতের কচ্ছ জেলায়৷ নিজের এক বন্ধুর সাহায্য নিয়ে ওই প্রেমিক নিজের নাবালিকা বান্ধবীকে খুন করে বলে অভিযোগ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ঘনিষ্ঠতার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল নাবালিকা বান্ধবী৷ বিয়ের জন্য চাপ দিতে শুরু করেছিল সে৷ শেষ পর্যন্ত সেই নাবালিকা বান্ধবীকে খুন করে দেহ কুয়োর ভিতরে ফেলে দিল প্রেমিক৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই যুবকের নাম রাজেশ৷ বান্ধবী বিয়ের জন্য চাপ দিতে শুরু করতেই তাকে একটি নির্জন জায়গায় ডেকে পাঠায় রাজেশ৷ সেখান থেকেই তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে বলেও ওই নাবালিকাকে আশ্বস্ত করেছিল অভিযুক্ত৷ রাজেশের কথা মতো তার নাবালিকা প্রেমিকা নির্জন সেই জায়গায় পৌঁছতেই তাকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত৷ এর পর নিজের এক বন্ধুর সাহায্য নিয়ে ওই নাবালিকার দেহ একটি কুয়োর ভিতরে ফেলে দেয় অভিযুক্ত৷
advertisement
জানা গিয়েছে, রাজেশ এবং ওই নাবালিকা একই গ্রামের বাসিন্দা ছিল৷ প্রায় এক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল৷ দু জনের ঘনিষ্ঠতার ফলে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে৷ এর পর থেকেই ওই নাবালিকা বিয়ের জন্য রাজেশের উপরে চাপ দিতে শুরু করে৷ যা নিয়ে দু জনের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি শুরু হয়৷ রাজেশ গোটা বিষয়টি নিজের বন্ধু রাহুলকে জানায়৷ এর পরেই দু জন মিলে ওই নাবালিকাকে খুনের চক্রান্ত করে৷
advertisement
advertisement
খুনের পর ওই নাবালিকার শরীরে একটি পাথর বেঁধে তার দেহ একটি কুয়োর ভিতরে ফেলে দেয় রাজেশ এবং রাহুল৷ নাবালিকা নিখোঁজ হতেই তার পরিবার পুলিশে অভিযোগ জানায়৷ তদন্তে নেমে পুলিশ রাজেশকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে৷ তখনই তার কথায় অসঙ্গতি পায় পুলিশ৷ চেপে ধরতেই নাবালিকাকে খুনের কথা স্বীকার করে নেয় রাজেশ৷ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Relationship: অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল নাবালিকা প্রেমিকা! খুন করে শরীরে পাথর বেঁধে দেহ কুয়োতে ফেলে দিল প্রেমিক
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement