advertisement

Siliguri News: ১০টি হিমালয়ান গোরাল, ২০টি রেড জঙ্গল ফাউল জঙ্গলে ছাড়ল বন দফতর, আচমকা কেন এমন সিদ্ধান্ত!

Last Updated:

১০টি হিমালয়ান গোরাল, ২০টি রেড জঙ্গল ফাউল জঙ্গলে ছাড়ল বন দফতর

+
বনকর্মীদের

বনকর্মীদের সঙ্গে বনমন্ত্রী বীর বাহা হাঁসদা 

শিলিগুড়ি: পাহাড়ের জঙ্গলে খাদ্যের বাস্তুতন্ত্র বজায় রাখতে বিশেষ উদ্যোগ বন দফতরের। কার্শিয়াং বনবিভাগের অধীন সিঙ্গালিলা জাতীয় উদ্যান ও শিলিগুড়ি সংলগ্ন মহানন্দা অভয়ারণ্যে ছাড়া হল হিমালয়ান গোরাল ও রেড জঙ্গল ফাউল। এদিন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে ওই প্রাণীগুলোকে জঙ্গলে ছাড়া হয়। বনমন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি, দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি, মহানন্দা অভয়ারণ্যের সহকারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সন্টু দাস সহ অন্যান্যরা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সিঙ্গালিলা জাতীয় উদ্যানে দশটি হিমালয়ান গোরাল ছাড়ার উদ্যোগ নিয়েছে বন দফতর। তার মধ্যে এদিন পাঁচটি হরিণ প্রজাতির ওই গোরাল জঙ্গলে ছাড়া হয়। হরিণ প্রজাতির ওই গোরাল মূলত পাহাড়ের জঙ্গলে থাকা ক্লাউডেড লেপার্ড, লেপার্ডের মতো প্রাণীদের খাবার। মূলত কার্শিয়াং বন বিভাগের অধীন দার্জিলিং চিড়িয়াখানায় হিমালয়ান গোরাল সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র থেকে ওই হরিণগুলোকে নিয়ে এসে ছাড়া হয়। এছাড়াও সিঙ্গালিলার জঙ্গলে হিমালয়ান গোরালের সংখ্যা বৃদ্ধির জন্যও ওই উদ্যোগ বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: গ্রামের একদিকে কাঞ্চনজঙ্ঘার গোটা রেঞ্জ, অন্যদিকে সুন্দরী ঝর্না! এই শীতে ঘুরে আসুন ছবির চেয়েও সুন্দর এই গ্রামে
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
একইভাবে এদিন মহানন্দা অভয়ারণ্যে দার্জিলিং চিড়িয়াখানায় থাকা প্রজনন কেন্দ্র থেকে দশ জোড়া রেড জঙ্গল ফাউলের ছাড়া হয়৷ রেড জঙ্গল ফাউল মূলত অজগর ও বিড়াল প্রজাতির প্রাণীদের খাবার। এছাড়াও রেড জঙ্গল ফাউল ছোট ছোট কীট খেয়ে জঙ্গলের বাস্তুতন্ত্র বজিয়ে রাখে। এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “জঙ্গলে খাদ্য ও খাদকের সামঞ্জস্য যাতে বজিয়ে থাকে সেকারণে এই দুই ধরণের প্রাণী ছাড়া হল।”
advertisement
আরও পড়ুন: ঘরোয়া উপকরণে বড়দিনে বাড়িতেই বানান স্পঞ্জি কেক, রইল রেসিপি
উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, “সিঙ্গালিলার জঙ্গলে যেহেতু লেপার্ড জাতীয় প্রাণীর সংখ্যা বেশি সেকারণে সেখানে হিমালয়ান গোরাল নামে হরিণ প্রজাতির প্রাণী ছাড়া হল। একইভাবে মহানন্দা অভয়ারণ্যে পাইথন ও বিড়াল প্রজাতির প্রাণী বেশি রয়েছে। যারা এই রেড জঙ্গল ফাউল প্রজাতির পাখিদের শিকার করে খায়। সেজন্য এই পাখি গুলোকে ছাড়া হল। এতে দুটো জঙ্গলেই হিমালয়ান গোরাল ও রেড জঙ্গল ফাউলের সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি খাদ্যের ভারসাম্য বজিয়ে থাকবে।”
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: ১০টি হিমালয়ান গোরাল, ২০টি রেড জঙ্গল ফাউল জঙ্গলে ছাড়ল বন দফতর, আচমকা কেন এমন সিদ্ধান্ত!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement