advertisement

Lion Safari: পাহাড়ে বেড়াতে গেলে এবার দেখা মিলবে সিংহের!

Last Updated:

সিংহ আনার পর তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নেওয়ার জন্য দু'সপ্তাহ কোয়ারান্টাইনে রাখা হবে । তারপর পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশ্যে আনা হবে তাদের।

ডিসেম্বরেই শুরু লায়ন সাফারি
ডিসেম্বরেই শুরু লায়ন সাফারি
শিলিগুড়ি: শীতের মরশুম শুরু হতেই পর্যটকদের জন্য দারুণ খবর! ডিসেম্বরে নতুন অতিথিদের সঙ্গে সাফারির আনন্দ নিতে পারবেন পর্যটকরা। এমনটাই সুযোগ এনে দিতে চলেছে বন দফতর ও জু অথরিটি । ডিসেম্বর মাসের শুরুতেই বেঙ্গল সাফারি পার্কে চালু হবে সিংহ সাফারি। আর অন্যদিকে, একই সময়ে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আসতে চলেছে সাইবেরিয়ান টাইগার ।
পাহাড়ে বেড়াতে গেলে এখন পর্যটকদের অনেকেই একবার এই বেঙ্গল সাফারি দেখে যান। নানা ধরনের সাফারির ব্যবস্থাও রয়েছে। তবে এবার তার সঙ্গে যুক্ত হবে সিংহ সাফারি। শিলিগুড়ি থেকে মাত্র ৯ কিমি দূরে এই বেঙ্গল সাফারি। ২৯৭ হেক্টর এলাকা জুড়ে এই বিরাট বেঙ্গল সাফারি। এই বেঙ্গল সাফারির মধ্যে ২০ হেক্টর জায়গা জুড়ে লায়ন সাফারির ব্যবস্থা করা হচ্ছে। এই সিংহ আনা হলে বেঙ্গল সাফারির প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়তে পারে। তবে সিংহদের থাকার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন  Fire Momo: আগুনে জ্বলছে মোমো! মোমোর বাজারে নতুন, খেতেও অন্যরকম তিব্বতী খাবার!
এদিকে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় এতদিন স্নো লেপার্ড, রেড পান্ডা তো ছিলই। এবার সেখানে দুটি সাইবেরিয়ান বাঘ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। বর্তমানে সেখানে একটি সাইবেরিয়ান বাঘ ও ২৫টি রেড পান্ডা রয়েছে। তবে এবার সাইপ্রাসের পাফোস জুলজিকাল পার্ক থেকে আনা হবে এই দুটি সাইবেরিয়ান বাঘ।
advertisement
advertisement
পার্ক সূত্রে খবর, বেঙ্গল সাফারি পার্কে সিংহ সাফারি শুরু করার জন্য কোটি টাকা খরচ করে অতিরিক্ত একশো একর জমিতে এনক্লোজার তৈরি করা হয়েছে । তৈরি করা হয়েছে আলাদা নাইট শেল্টারও । অতিথিদের আনার পর তাদের পরিবেশের সঙ্গে খাপখাইয়ে বা মানিয়ে নেওয়ার জন্য দু’সপ্তাহ কোয়ারান্টাইনে রাখা হবে । তারপর পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশ্যে আনা হবে তাদের।
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lion Safari: পাহাড়ে বেড়াতে গেলে এবার দেখা মিলবে সিংহের!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement