School Now Turned To Bad Property: পরিত্যক্ত বাড়ি মনে হলেও খাতায় কলমে সরকারি প্রাথমিক বিদ্যালয়! সন্ধে নামলেই কুকর্ম
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:Pooja Basu
Last Updated:
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রাথমিক বিদ্যালয়গুলির জমি দখল হয়ে যাচ্ছে। বালুরঘাট পুরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক জায়গায় এমনই চিত্র।
দক্ষিণ দিনাজপুর : একটা সময়ে কচিকাচাদের কোলাহলে মেতে থাকত স্কুল চত্বর। তবে সে সমস্ত আজ অতীত। প্রথম অবস্থায় দেখলে পরিত্যক্ত বাড়ি মনে হলেও খাতায় কলমে তা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিগত কয়েক বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়। দরজা ভেঙে উন্মুক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে।
পরিত্যক্ত অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলি পড়ে থাকার ফলে স্কুলের জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। বালুরঘাট পুরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক জায়গায় এমনই চিত্র। কোথাও পুরসভার কমিউনিটি হল, কোথাও শৌচাগার, আবার কোথাও স্থানীয় বাসিন্দাদের দখলে চলে যাচ্ছে এই জমি। প্রশাসনের উদাসীনতায় বিষয়টি নিয়ে শহরবাসীর মধ্যে বাড়ছে ক্ষোভ।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
বালুরঘাট শহরের গৌরী রানী প্রাথমিক বিদ্যালয়, সুকান্ত প্রাথমিক বিদ্যালয়, মাইকেল স্কুল, বংগী প্রাথমিক বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর জমি ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। এবিষয়ে অভিভাবকদের অভিযোগ, বছরের পর বছর ধীরে ধীরে এই জমিগুলি অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, কিন্তু শিক্ষা দফতরের পাশাপাশি জেলা প্রশাসন তেমনভাবে এই গুরুতর বিষয়টি নিয়ে তেমনভাবে দেখাচ্ছে না।
advertisement
এই বিষয়ে ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা জানান, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মূলত এই সমস্ত স্কুলগুলো দান করা জায়গা। তবে স্কুলের জায়গায় কে বা কাহারা এ সমস্ত বিল্ডিং তৈরি করেছে তদন্ত করে খুব শীঘ্রই তারপরে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নতুনভাবে কিছু করা যায় কিনা সেই বিষয়েও আলোচনা করা হবে।”
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে সরকারি প্রকল্পের নির্মাণ হলে শিশুদের শিক্ষার পরিবেশ নষ্ট হবে। শিক্ষার জন্য নির্ধারিত জমি এভাবে হারিয়ে গেলে ভবিষ্যতে বিদ্যালয়ের সম্প্রসারণও সম্ভব হবে না। পাশাপাশি দীর্ঘদিন যাবত স্কুলগুলি বন্ধ হয়ে থাকার ফলে স্কুল বিল্ডিং এর ভেতরে চলছে নেশার আসর। অসামাজিক কাজকর্ম হবার ফলে নষ্ট হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত স্কুলের জায়গা বেদখল হওয়ার হাত থেকে বাঁচাক প্রশাসন। পরিষ্কার পরিচ্ছন্নতা ফিরিয়ে আনুক এলাকার। কারণ ভাঙাচোরা এই ঘরে সমাজবিরোধী ও নেশাখোরদের যাতায়াত বাড়ছে প্রতিনিয়ত।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2025 2:01 PM IST









