advertisement

South Dinajpur News: উচ্ছেদ, ফের ফুটপাত দখল! ৬ মাসেও কেন হল না প্রকল্পের রাস্তা! সদুত্তর খুঁজছেন বাসিন্দারা

Last Updated:

ফুটপাত দখলমুক্ত করার পর ছয় মাসেও হল না প্রকল্পের রাস্তা

+
ছয়

ছয় মাস সময় পেরিয়ে গেলেও প্রকল্পের বাস্তবায়ন নিয়ে চিন্তিত ফুটপাতের ব্যবসায়ীরা 

দক্ষিণ দিনাজপুর: কোথাও ফুটপাত দখল করে চলছিল দোকানপাট, কোথাও আবার সরকারি জায়গা কব্জা করে রমরমিয়ে চলছিল ব্যবসা। বালুরঘাট শহর জুড়ে বিভিন্ন পুর এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছিল জেলা প্রশাসন ও পুর প্রশাসন। বলা হয়েছিল রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে। মাত্র ৭ দিন সময় দিয়ে ব্যবসায়ীদের পুরসভার দেওয়া মাপ অনুযায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি পিছিয়ে যেতে নির্দেশ দেয়। সরকারি নির্দেশ মেনে ফুটপাতের ব্যবসায়ী প্রতিষ্ঠান ঘর ভেঙে ব্যবসায়ীরা তাদের দোকান পিছিয়ে নেন। দখল মুক্ত হয় ফুটপাত। কিন্তু তারপর প্রায় ছয় মাস সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু প্রকল্প বাস্তবায়িত হয়নি। নতুন করে আবার দখল হয়ে গিয়েছে দখল মুক্ত হওয়া ফুটপাত।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ছয় মাস সময় পেরিয়ে গেলেও কি প্রকল্প করতে চাইছে? কেন দোকানদারদের দোকান ভেঙ্গে পিছিয়ে দেওয়া হল? তাও জানা নেই। আর দেখা পাওয়া যায়নি এলাকায় কোন আধিকারিকের। যদি রাস্তা সম্প্রসারণের কাজই তাদের উদ্দেশ্য হয় তাহলে তা দ্রুত সম্পন্ন করা হোক। কারণ প্রতিদিনই তাদের উদ্বিগ্ন থাকতে হয়, যে কোন মুহূর্তে আবার দোকান ভাঙ্গা পড়তে পারে এই ভেবে। পুনরায় যদি এই প্রতিষ্ঠান ভাঙতে হয় তাহলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে জেলাশাসক অবশ্য বলছেন, “রাস্তার বিষয়ে ইতিমধ্যেই প্রপোজাল দেওয়া হয়েছিল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এই কাজটি করবে। সেই মত প্রকল্প অনুমোদন পেয়েছে। খুব দ্রুত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে।”
advertisement
চলতি বছর ২০২৪ সালের জুলাই মাসে বালুরঘাট থানা মোড় থেকে বালুরঘাট স্টেশন এলাকার গোবিন্দপুর পর্যন্ত রাজ্য সড়কের দুপাশে অবৈধভাবে অধিকার করে থাকা জবরদখলকারীদের সরিয়ে দেওয়ার কাজ করেছিল জেলা প্রশাসন। লক্ষ্য ছিল স্টেশন থেকে বালুরঘাটে আসার রাস্তার সম্প্রসারণ। কারণ নতুন ট্রেনের সংখ্যা বেড়েছে। বেড়েছে যাত্রীর চাপ। এছাড়াও বালুরঘাট হিলি রেল সম্প্রসারণ। বালুরঘাটে রেক পয়েন্ট বা আরও অন্যান্য রেল প্রকল্পগুলি চালু হলে আগামী দিনে যাত্রী সহ পরিবহনেরও সংখ্যা বাড়বে। চাপ বাড়বে রাস্তায়। যানজটের সৃষ্টি হবে নিত্যদিন। এই সমস্যার কথা মাথায় রেখে জেলা প্রশাসন রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু ছয় মাস সময় পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: উচ্ছেদ, ফের ফুটপাত দখল! ৬ মাসেও কেন হল না প্রকল্পের রাস্তা! সদুত্তর খুঁজছেন বাসিন্দারা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement