advertisement

South Dinajpur News: ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ঠকছেন না তো! বাজারে চলছে ব্যাপক লোক ঠকানোর খেলা

Last Updated:

বিভিন্ন ছোট গাছ দেদার-বিক্রি হচ্ছে ক্রিসমাস ট্রি নামে

+
ক্রিসমাস

ক্রিসমাস ট্রি

দক্ষিণ দিনাজপুর: বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রির জন্য চাহিদা থাকে ব্যাপক। তবে অন্যান্য বছর নকল ক্রিসমাস ট্রি বাজার দখল করলেও অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে এবছর ক্রেতাদের চাহিদা বেড়েছে প্রাকৃতিক ক্রিসমাস ট্রির উপর। বড়দিনের জন্য প্রতিটি বাড়িতে ঘর সাজানো উপলক্ষে প্রাকৃতিক ক্রিসমাস ট্রি কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। ইতিমধ্যেই বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকার গাছ বিক্রেতা বিদ্যুৎ মহন্তর নার্সারিতে এই গাছ কিনতে রীতিমত ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। বিক্রিও হচ্ছে ব্যাপকহারে।
যেখানে প্লাস্টিকের সাজানো গাছের দাম পড়ছে ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে প্রাকৃতিক গাছ কিনতে খরচ পড়ছে ১৫০ থেকে ২০০ টাকা। চলতি বছরে বড়দিনের ক্রিসমাস ট্রির জন্য ক্রেতাদের চাহিদা রয়েছে প্রাকৃতিক ক্রিসমাস ট্রির দিকে। এক্ষেত্রে বিগত কয়েকদিন বিভিন্ন নার্সারি ও গাছ বিক্রির দোকানে ক্রেতাদের চাহিদা ও আনাগোনা তুঙ্গে উঠেছে। প্লাস্টিকের ক্রিসমাস ট্রির বদলে বালুরঘাটের আমজনতা অধিকাংশই ঘুরেছে প্রাকৃতিক ক্রিসমাস ট্রির দিকে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু তাই নয়, পাতাবাহারের বিভিন্ন ছোট গাছ এবং ঝাউ গাছ দেদার-বিক্রি হচ্ছে ক্রিসমাস ট্রি নামে। বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা শুরু হয়। তাই বড়দিন আসতেই প্রতিটি বাড়িতে রংবেরঙের আলোর মালার সঙ্গে খেলনা, চকোলেট, ঘণ্টা সবই ঝুলিয়ে সাজানো হচ্ছে এই প্রাকৃতিক ক্রিসমাস ট্রি। চিরসবুজ এই ফার গাছ বিকোচ্ছে দেদার।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ঠকছেন না তো! বাজারে চলছে ব্যাপক লোক ঠকানোর খেলা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement