advertisement

Siliguri News: বাইককে বাঁচাতে গিয়ে শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে বাস! উত্তরবঙ্গের শীতে 'ভিলেন' কুয়াশা

Last Updated:

Siliguri News: মঙ্গলবার ভোরের দিকে শিলিগুড়ির বর্ধমান রোডের উড়ালপুলে ঘটল দুর্ঘটনা। উলটো দিক থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে অসম থেকে আসা একটি বাস।

বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে বাস
বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে বাস
শিলিগুড়ি, পার্থপ্রতিম সরকার: শীতের মরশুমে ভোরের বেলা চারিদিক ঘন কুয়াশায় ঢেকে থাকে। যার ফলে এই সময় দৃশ্যমানতা এতই কম থাকে যে দুর্ঘটনার প্রবণতা বহু গুন বেড়ে যায়। কুয়াশাচ্ছন্ন শিলিগুড়িতে সাতসকালে ঘটল দুর্ঘটনা। আহত হলেন এক বাইক চালক।
মঙ্গলবার ভোরের দিকে শিলিগুড়ির বর্ধমান রোডের উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। উলটো দিক থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে অসম থেকে আসা একটি বাস। বাসের ধাক্কায় আহত হন এক বাইক আরোহী। বাসের সামনের দিকটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুনঃ  গরুমারায় জঙ্গল সাফারিতে বিরল দৃশ্য! সামনে হেঁটে গেল লেপার্ড, ঠান্ডা হয়ে এল পর্যটকদের শরীর, দেখুন
আহত বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন পুলিশ। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: বাইককে বাঁচাতে গিয়ে শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে বাস! উত্তরবঙ্গের শীতে 'ভিলেন' কুয়াশা
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement