advertisement

Darjeeling News: আগে দেখেছেন! আর চিনতে পারবেন না! নতুন রূপ পাচ্ছে দার্জিলিংয়ের ম্যাল রোড

Last Updated:

শৈল শহরকে আরও নতুন ভাবে নতুন সাজে পর্যটকদের উপহার দিতে রং তুলি হাতে রাস্তায় স্থানীয় যুবক যুবতীরা।

+
দার্জিলিং

দার্জিলিং ম্যাল রোড

দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই পাহাড় জঙ্গল নদী দিয়ে ঘেরা অপরূপ সুন্দর এক জায়গা। উত্তরবঙ্গের প্রকৃতি বরাবরই মনমুগ্ধ করে পর্যটকদের। উত্তরবঙ্গে ঘোরার কথা আসলেই সবার প্রথমেই শীর্ষস্থানে জায়গা করে নেয় পাহাড়ের রানী দার্জিলিং। চারিদিকে পাহাড়ের ঢালে চা বাগান, স্টিম ইঞ্জিন চালিত টয়ট্রেন, পাহাড়ের বুকে দাঁড়িয়ে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে স্থানীয়দের হাতের তৈরি মোমো থুপ্পা বরাবরই মনমুগ্ধ করে আসছে পর্যটকদের।
এবার সেই শৈল শহরকে আরও নতুন ভাবে নতুন সাজে পর্যটকদের উপহার দিতে রং তুলি হাতে রাস্তায় স্থানীয় যুবক যুবতীরা। স্থানীয় যুবক-যুবতীদের রং তুলির টানে ফুটে উঠছে পাহাড়ের নেপালি জনজাতির বিভিন্ন ঐতিহ্য, আচার আচরণ সংস্কৃতি থেকে শুরু করে দার্জিলিং পাহাড়ের মূল মুগ্ধ করা চা বাগান সহ বিভিন্ন এডভেঞ্চার ট্যুরিজম। তাদের এই কাজ মন মুগ্ধ করেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের। এবার থেকে ম্যাল রোড যাওয়ার পথেই রাস্তার দেওয়ালে এই ছবিগুলি আপনার চোখের সামনে ফুটিয়ে তুলবে পুরো দার্জিলিং শহরকে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে স্থানীয় এক যুবক বলেন, “দার্জিলিং শহরকে পর্যটকদের কাছে আরও নতুন করে উপহার দিতেই এই উদ্যোগ। ছবি আঁকতে ভাল লাগে তাই নিজেদের হাতে রং তুলিতে নিজেদের শহরের ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরছি। এই কাজ করতে খুব ভাল লাগছে, সকলে প্রশংসাও করছে।”
advertisement
এই প্রসঙ্গে এই কাজের অন্যতম উদ্যোক্তা রমেশ থাপা বলেন, “পাঁচ বছর আগে একবার এই কাজ করেছিলাম ফের একবার সেই পুরনো ছবিতে নতুন করে রংয়ের ছোঁয়া দিতে আবারও এই উদ্যোগ এবং শুধু পুরনো ছবি নয়, নতুন কিছু ছবিও স্থান পেয়েছে। এই ছবি দেখে সকলেই খুব খুশি।”
advertisement
আপনি যদি শীতের মরশুমে দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে বল ম্যাল রোডে যাওয়ার সময় রাস্তার ধারেই দেওয়াল জুড়ে রয়েছে তাদের হাতে আঁকা দার্জিলিং-এর বিভিন্ন ঐতিহ্য সংস্কৃতি থেকে শুরু করে আরও নানা জিনিস। এই পথ দিয়ে যাওয়ার সময় আপনার চোখের সামনেই ফুটে উঠবে পুরো দার্জিলিং শহর।
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: আগে দেখেছেন! আর চিনতে পারবেন না! নতুন রূপ পাচ্ছে দার্জিলিংয়ের ম্যাল রোড
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement