advertisement

শিশু পাচার কাণ্ডে জুহি চৌধুরীর ১২ দিনের CID হেফাজত, নেপাল পালানোর ছক ছিল ধৃতের

Last Updated:

শিশু পাচারকাণ্ডে ধৃত জুহি চৌধুরীর ১২ দিনের CID হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত ৷

#জলপাইগুড়ি: শিশু পাচারকাণ্ডে ধৃত জুহি চৌধুরীর ১২ দিনের CID হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত ৷ ভারত-নেপাল সীমান্ত থেকে মঙ্গলবার গ্রেফতার হন পলাতক নেত্রী ৷ জলপাইগুড়ি শিশু পাচারে অন্যতম অভিযুক্ত জুহির গ্রেফতারির পরই তাকে মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷
বার বার আস্তানা বদল করেও হল না শেষরক্ষা । দশদিন ফেরার থাকার পর অবশেষে সিআইডির জালে জুহি চৌধুরী। নেপাল থেকে ডেকে এনে ফাঁদে ফেলে গ্রেফতার করা হয় জুহিকে। মঙ্গলবার রাতে বাংলা-নেপাল সীমান্তের খড়িবাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। এই কাজে লাগানো হয় বয়ফ্রেন্ডের আত্মীয়কে। ফের নেপালে পালানোর ছক ছিল জুহির। ইটিভি নিউজ বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট ।
advertisement
মঙ্গলবারই জুহির সামনে আসার কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি। তার আগেই অবশ্য শিশুপাচারে অভিযুক্ত বিজেপি নেত্রী জুহি চৌধুরীকে গ্রেফতার করে সিআইডি। ফাঁদে ফেলে ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ির বাতাসি এলাকা থেকে গ্রেফতার করা হয় জুহিকে। প্রায় দশদিন খোঁজ মিলছিল না অভিযুক্ত বিজেপি নেত্রীর। তারপরই সাফল্য গোয়েন্দা পুলিশের।
advertisement
--ফাঁদে ফেলে গ্রেফতার করা হয় জুহি চৌধুরীকে
advertisement
--নেপাল থেকে ডেকে এনে গ্রেফতার করা হয় জুহিকে
--কাজে লাগানো হয় বয়ফেন্ড্রের আত্মীয়কে
পুলিশের নজর এড়াতে বার বার আস্তানা বদল করেন জুহি চৌধুরী।
--ফেরার জুহি বার বার আস্তানা বদল করেন
--প্রথমে ময়নাগুড়িতে পালিয়ে যান তিনি
--তারপর শিলিগুড়িতে ২ দিন গা-ঢাকা দিয়ে থাকেন
--এরপর বয়ফ্রেন্ডের সাহায্যে বাতাসিতে যান জুহি
--বয়ফ্রেন্ডের আত্মীয়ের সাহায্যে চলে যান নেপালে
advertisement
---মঙ্গলবার সকালে নেপাল থেকে ফেরেন তিনি
কিন্তু শেষরক্ষা হয়নি। বাতাসির গোপন ডেরায় হানা দিয়ে জুহিকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তার আগে দুদিন এলাকায় রেইকি করেন গোয়েন্দারা । নজরে রাখা হয় বয়ফ্রেন্ডের আত্মীয়কেও।
সিআইডি সূত্রে খবর,
- জামিনের প্রস্তুতি নিতেই গা-ঢাকা দেন জুহি
- কিন্তু সেই উদ্যোগই তাঁকে ধরিয়ে দেয়
- টাকা জোগাড়ের জন্য যোগাযোগ করতেই অবস্থান জেনে ফেলেন গোয়েন্দা
advertisement
- মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে অবস্থান জানে সিআইডি
মঙ্গলবার রাতেই খড়িবাড়ি থানা হয়ে সুকনার পিন্টেল ভিলেজে নিয়ে যাওয়া হয় জুহিকে। জুহিরকে জেরা করে সিআইডি জানতে চায়,
- কতদিন ধরে চন্দনা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ?
- চন্দনা চক্রবর্তীকে সাহায্যের জন্য কার কার কাছে সুপারিশ?
- সাহায্যের বিনিময়ে কী কী দাবি করা হয়েছিল?
advertisement
-ফেরার থাকার সময়ে কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন জুহি?
-কারা তাকে পালাতে সাহায্যে করেছিল?
জুহিকে জেরা করে শিশুপাচারের ঘটনায় রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাস বিজয়বর্গীর ভূমিকাও জানতে চাইবে সিআইডি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিশু পাচার কাণ্ডে জুহি চৌধুরীর ১২ দিনের CID হেফাজত, নেপাল পালানোর ছক ছিল ধৃতের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement